সংসদ অধিবেশন ১২ মার্চ, ভাষণ দেবেন রাষ্ট্রপতি

বিশেষ প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসবে আগামী ১২ মার্চ। প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে সংসদ অধিবেশন আহ্বান করবেন রাষ্ট্রপতি। প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ দেবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ।
রবিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে বের হয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংসদ অধিবেশনের কমপক্ষে ১৫ দিন আগে রাষ্ট্রপতির প্রজ্ঞাপন জারি করা হয়। এর সামারি জাতীয় সংসদ সচিবালয় থেকে প্রধানমন্ত্রীর দপ্তর হয়ে রাষ্ট্রপতির কাছে যাবে। রাষ্ট্রপতি সেটা অনুমোদন করে সংসদ অধিবেশন আহ্বান করবেন। সেটা নির্ধারণ হয়েছে মার্চের ১২ তারিখে।
তিনি বলেন, অধিবেশনে কী কী কর্মসূচি থাকবে, কার্যসূচি, অর্ডার অফ দ্য ডে– এসব বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে।
সালাউদ্দিন আহমেদ বলেন, প্রথম অধিবেশনে স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচিত হবে। অন্তর্বর্তী সরকারের আমলে যেসব অধ্যাদেশ প্রণয়ন করা হয়েছে সেগুলো উপস্থাপন করা হবে। প্রথা অনুযায়ী রাষ্ট্রপতির ভাষণ এবং শোক প্রস্তাব হবে। আর অন্য যেসব বিষয় থাকবে সেগুলো সংসদের নির্ধারিত কাজ।
নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে কোনো আলোচনা হয়েছে কি না– জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, না, সে বিষয়ে এখনো কোনো আলোচনা হয়নি। স্পিকার, ডেপুটি স্পিকার পরে চূড়ান্ত করা হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
সংবিধান অনুযায়ী, জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে রাষ্ট্রপতিকে নতুন সংসদের প্রথম অধিবেশন আহ্বান করতে হয়। তিনি প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শ অনুযায়ী তা করেন। এর আগে মন্ত্রী সভার বৈঠকে রাষ্ট্রপতির ভাষণ অনুমোদিত হবে। সেটি সাধারণত রাষ্ট্রপতি পাঠ করবেন। যা নিয়ে সংসদে আলোচনা করবেন মন্ত্রী- এমপিরা।
এদিকে রাজধানীর আদাবরে গতকাল সন্ত্রাসী কর্মকাণ্ডের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চাঁদা দাবিকে কেন্দ্র করে একটি এমব্রয়ডারি কারখানায় হামলার ঘটনা ঘটেছে। আমি এটা খোঁজ নিতে বলেছি। তদন্ত করে প্রতিবেদন জমা দিতে বলেছি। আমরা সব বিষয়ে কঠোর ব্যবস্থা নেবো।
পুলিশের উচ্চ পর্যায়ে বড় পরিবর্তন আসতে পারে। সেটা কি শিগগিরেই আসবে নাকি আরও দেরি হবে– এ প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, না, কিছু পরিবর্তন তো আসবেই, একটু সময় লাগবে।