বেসামরিক বিমান মন্ত্রণালয়ের সচিব হলেন ফাহমিদা আখতার

নিজস্ব প্রতিবেদক

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন ফাহমিদা আখতার। তিনি এতদিন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
বুধবার (২৬ মার্চ) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
ফাহমিদা আখতার বাংলাদেশ সিভিল সার্ভিসের (প্রশাসন ক্যাডার) একজন জ্যেষ্ঠ ও অভিজ্ঞ কর্মকর্তা। দীর্ঘ কর্মজীবনে তিনি সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেছেন। নীতি প্রণয়ন, প্রশাসনিক ব্যবস্থাপনা এবং উন্নয়ন কর্মকাণ্ডে তার রয়েছে বিস্তৃত অভিজ্ঞতা।
সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, নতুন দায়িত্বে ফাহমিদা আখতারের সামনে বিমানবন্দর অবকাঠামো উন্নয়ন, আন্তর্জাতিক রুট সম্প্রসারণ এবং পর্যটন খাতের বিকাশে কাজ করার সুযোগ ও চ্যালেঞ্জ– দুই রয়েছে।
এদিকে পৃথক আরেকটি প্রজ্ঞাপনে বর্তমান সচিব নাসরীন জাহানকে পরিকল্পনা কমিশনে বদলি করা হয়েছে।