দেশে নিবন্ধিত মোটরসাইকেল প্রায় ৫০ লাখ: সংসদে মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

দেশে বর্তমানে বিআরটিএ নিবন্ধিত বৈধ মোটরসাইকেলের সংখ্যা ৪৯ লাখ ৯৭ হাজার ৯০টি বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। সোমবার (১৫ জুন) সংসদ অধিবেশনে টাঙ্গাইল-৭ আসনের এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকীর এক লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।
এদিন বিকেল ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের এই অধিবেশন শুরু হয়।
অধিবেশনে সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী তার লিখিত প্রশ্নে দেশের বর্তমান বৈধ মোটরসাইকেলের সংখ্যা এবং অবৈধভাবে চলাচলকারী মোটরসাইকেলগুলো বৈধ করার কোনো সুযোগ আছে কি না, তা জানতে চান।
জবাবে মন্ত্রী জানান, সড়ক ও মহাসড়কে অবৈধভাবে চলাচলকারী মোটরসাইকেল বন্ধে সরকারের পক্ষ থেকে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে। তবে যেসব মোটরসাইকেল মালিক এখনো বিআরটিএ থেকে নিবন্ধন গ্রহণ করেননি, তারা যদি প্রয়োজনীয় কাগজপত্রাদিসহ যথাযথ প্রক্রিয়ায় আবেদন দাখিল করেন, তবে বিআরটিএ সেগুলোকে বৈধতা প্রদান তথা রেজিস্ট্রেশন নম্বর প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

বেনজীর আহমেদের গ্রেপ্তার মাইলফলক হয়ে থাকবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী