রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে দেওয়ার পরীক্ষা মঙ্গলবার

সিটিজেন জার্নাল ডেস্ক

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের প্রস্তুতির অংশ হিসেবে মঙ্গলবার (১৭ নভেম্বর) গ্রিড সিনক্রোনাইজেশন পরীক্ষা শুরু হতে পারে। এ পরীক্ষার মাধ্যমে গ্রিডে বিদ্যুৎ সরবরাহের সক্ষমতা যাচাই করা হবে। পরীক্ষার ফলাফলের ওপর নির্ভর করবে, কবে থেকে কেন্দ্রটি আনুষ্ঠানিকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করবে।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের পরিচালক কবীর হোসেন বলেন, মঙ্গলবার গ্রিড সিনক্রোনাইজেশন পরীক্ষা চালানোর পরিকল্পনা রয়েছে। তবে আগের পরীক্ষাগুলোর ফলাফলের ওপর নির্ভর করবে, নির্ধারিত দিনে এ পরীক্ষা করা সম্ভব হবে কি না।
তিনি বলেন, এ পরীক্ষার অংশ হিসেবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দেওয়ার পরিকল্পনাও রয়েছে। তবে গ্রিডের সঞ্চালন লাইনে সংযোগ দেওয়া মানেই নিয়মিত বিদ্যুৎ সরবরাহ শুরু হওয়া নয়। এটি মূলত গ্রিডের সঙ্গে বিদ্যুৎকেন্দ্রের সামঞ্জস্য ও সক্ষমতা যাচাইয়ের একটি প্রক্রিয়া।
পরীক্ষার বিষয়ে প্রকল্প পরিচালক বলেন, গ্রিড সিনক্রোনাইজেশনের মাধ্যমে বিদ্যুৎকেন্দ্র থেকে সরবরাহ করা বিদ্যুৎ জাতীয় গ্রিড গ্রহণ করতে পারছে কি না, তা যাচাই করা হবে। এ সময় পরীক্ষামূলকভাবে কয়েক ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ করা হতে পারে। পাঁচ বা ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের পর পাওয়া ফলাফল বিশ্লেষণ করে বোঝা যাবে, কেন্দ্রটি জাতীয় গ্রিডে বিদ্যুৎ দেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত কি না।
কবীর হোসেন জানান, পরীক্ষায় বিদ্যুৎ সরবরাহের উপযোগিতা নিশ্চিত হলে পরবর্তী সময়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় সঞ্চালন লাইনে বিদ্যুৎ দেওয়া হবে।