এলডিসি উত্তরণে ৩ বছর সময় পেল বাংলাদেশ

এলডিসি উত্তরণে ৩ বছর সময় পেল বাংলাদেশ
সিটিজেন জার্নাল ডেস্ক

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণ প্রক্রিয়া নির্বিঘ্ন ও টেকসই করতে জাতীয় রোডম্যাপ প্রণয়ন, আর্থিক খাতের সংস্কার এবং বিকল্প অর্থায়নের উৎস তৈরিসহ বিভিন্ন উদ্যোগ নিয়েছে সরকার। উত্তরণ-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় অর্থনীতি ও পুঁজিবাজারের প্রয়োজনীয় সংস্কারেও গুরুত্ব দেওয়া হচ্ছে।
সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এসব কথা জানান। কার্যপ্রণালি বিধির ৭১ বিধিতে জরুরি জনগুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ নোটিশটি উত্থাপন করেন সংরক্ষিত নারী আসন-৪৯-এর স্বতন্ত্র সংসদ সদস্য সুলতানা জেসমিন।
অর্থমন্ত্রী জানান, জাতিসংঘের পূর্বনির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী পাঁচ বছরের প্রস্তুতিমূলক সময় শেষে ২০২৬ সালের ২৪ নভেম্বর বাংলাদেশের এলডিসি থেকে উত্তরণের কথা ছিল। তবে কোভিড-১৯-পরবর্তী অর্থনৈতিক চাপ, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, আঞ্চলিক সংঘাত, ২০২৪ সালের জুলাইয়ের রাজনৈতিক পরিবর্তন এবং আর্থিক খাতের দুর্বলতার কারণে উত্তরণের প্রস্তুতি ব্যাহত হয়।
এ পরিস্থিতিতে দেশের শীর্ষস্থানীয় চেম্বার ও ব্যবসায়ী সংগঠনগুলো প্রস্তুতির জন্য আরও সময় দেওয়ার আহ্বান জানায়। পরে সরকার বাংলাদেশের উত্তরণ প্রস্তুতি মূল্যায়নে জাতিসংঘ ও সংস্থাটির বাণিজ্য ও উন্নয়নবিষয়ক সংস্থা আঙ্কটাডের (ইউএনসিটিএডি) কাছে স্বাধীন মূল্যায়ন প্রতিবেদন তৈরির অনুরোধ করে। ওই প্রতিবেদনে প্রস্তুতির ক্ষেত্রে উল্লেখযোগ্য ঘাটতি এবং উত্তরণ প্রক্রিয়ায় গুরুতর প্রতিবন্ধকতার বিষয়টি উঠে আসে।
এর পরিপ্রেক্ষিতে ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি জাতিসংঘের উন্নয়ন নীতিবিষয়ক কমিটির (সিডিপি) কাছে প্রস্তুতির সময় আরও তিন বছর বাড়িয়ে ২০২৯ সালের ২৪ নভেম্বর পর্যন্ত করার আনুষ্ঠানিক আবেদন জানায় বাংলাদেশ। গত ২৯ অক্টোবর জাতিসংঘ সাধারণ পরিষদ সর্বসম্মতিক্রমে এ প্রস্তাব অনুমোদন করে। ফলে বাংলাদেশ ২০২৯ সালের ২৪ নভেম্বর এলডিসি তালিকা থেকে উত্তরণ ঘটাবে।
অর্থমন্ত্রী বলেন, এলডিসি থেকে উত্তরণ বাংলাদেশের জন্য গৌরবের হলেও এর ফলে স্বল্পোন্নত দেশ হিসেবে পাওয়া বিভিন্ন আন্তর্জাতিক সহায়তা ও বিশেষ বাণিজ্য সুবিধা ধীরে ধীরে কমে যাবে। এতে নতুন অর্থনৈতিক চ্যালেঞ্জ তৈরি হবে। এসব মোকাবিলায় সরকার ‘মসৃণ, টেকসই ও অপরিবর্তনীয় এলডিসি উত্তরণের জাতীয় রোডম্যাপ (২০২৬-২০২৯)’ তৈরি করেছে।
এই রোডম্যাপে অর্থনৈতিক রূপান্তরের পাঁচটি প্রধান ক্ষেত্র চিহ্নিত করা হয়েছে। এগুলো হলো সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা, বাণিজ্য ও বাজারে প্রবেশাধিকার, উৎপাদনশীলতা ও শিল্পায়ন, মানবসম্পদ উন্নয়ন ও দক্ষতা এবং সুশাসন ও অংশীদারিত্ব।
রোডম্যাপে ২১টি প্রধান কর্মক্ষেত্রের পাশাপাশি বেসরকারি খাতের জন্য ১৫টি গুরুত্বপূর্ণ কর্মপরিকল্পনা রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে প্রযুক্তির আধুনিকায়ন, পরিবেশগত ও সামাজিক মানদণ্ড এবং সুশাসন নিশ্চিত করা, শ্রমিকের অধিকার ও শ্রমমান রক্ষা, দক্ষতা বৃদ্ধি, পণ্য ও বাজারের বহুমুখীকরণ, পরিবেশবান্ধব বিনিয়োগ এবং সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদার করা। প্রতিটি কর্মক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত সংস্থা ও বাস্তবায়নের সময়সীমাও নির্ধারণ করা হয়েছে।
পরিবর্তিত বাস্তবতা বিবেচনায় আগের মসৃণ উত্তরণ কৌশলও সংশোধন করা হচ্ছে বলে জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, রোডম্যাপ বাস্তবায়ন ও বিভিন্ন কার্যক্রমের মধ্যে সমন্বয় নিশ্চিত করতে তাঁর নেতৃত্বে জাতীয় উত্তরণ পরিবীক্ষণ ও সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। কমিটি নিয়মিত অগ্রগতি পর্যালোচনা, প্রতিবন্ধকতা দূর করা এবং প্রয়োজনীয় নীতিগত নির্দেশনা দেবে। প্রতি মাসে অন্তত একটি সভা করার কথা থাকলেও ইতিমধ্যে দুটি সভা অনুষ্ঠিত হয়েছে।
এ ছাড়া অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিবের নেতৃত্বে সরকারি ও বেসরকারি খাতের প্রতিনিধিদের নিয়ে একটি যৌথ টাস্কফোর্স গঠন করা হয়েছে। ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের পরিবেশ সহজ করতে কাজ করছে এই টাস্কফোর্স।
উন্নয়ন অর্থায়নের বিষয়ে অর্থমন্ত্রী বলেন, এলডিসি থেকে উত্তরণের পর বাংলাদেশ সহজ শর্তে ঋণ পাওয়ার সুযোগ ধীরে ধীরে হারাবে। একই সঙ্গে ঋণের ব্যয়ও বাড়তে পারে। এ পরিস্থিতি সামাল দিতে উন্নয়ন অর্থায়নের উৎস বাড়ানো এবং সরকারি অর্থায়ন কাঠামো পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি জানান, ২০২৬-২৭ অর্থবছরে বাজেট ঘাটতি জিডিপির ৩ দশমিক ৬ শতাংশ নির্ধারণ করা হয়েছে। রাজস্ব আহরণ বাড়ানোর পাশাপাশি সতর্ক ঋণ ব্যবস্থাপনার মাধ্যমে আর্থিক শৃঙ্খলা বজায় রাখার পরিকল্পনা রয়েছে। এ জন্য মধ্যমেয়াদি ঋণ ব্যবস্থাপনা কৌশল হালনাগাদ এবং নিয়মিত ঋণের স্থায়িত্ব বিশ্লেষণ করা হচ্ছে।
বাজেটের অর্থায়নে ব্যাংক খাতের ওপর সরকারের নির্ভরশীলতা পর্যায়ক্রমে কমানোর পরিকল্পনাও রয়েছে। এর পরিবর্তে অভ্যন্তরীণ রাজস্ব, সহজ শর্তে বৈদেশিক অর্থায়ন এবং বাজারভিত্তিক আর্থিক উপকরণের সমন্বয়ে অর্থের সংস্থান করা হবে।
বৈদেশিক অর্থায়নের উৎস বাড়াতে প্রথমবারের মতো সার্বভৌম বন্ড ইস্যুর সম্ভাবনা যাচাই করছে সরকার। এ ক্ষেত্রে ডলার বন্ড, পান্ডা বন্ড ও সামুরাই বন্ড ইস্যুর বিষয়টি বিবেচনায় রয়েছে।
ব্যাংকঋণের বিকল্প হিসেবে দীর্ঘমেয়াদি অর্থায়নের উৎস গড়ে তুলতে পুঁজিবাজারের উন্নয়নেও উদ্যোগ নেওয়া হয়েছে। এর আওতায় করপোরেট বন্ডের বাজার সম্প্রসারণ, স্থানীয় সরকার ও নগর অবকাঠামো উন্নয়নে মিউনিসিপ্যাল বন্ড চালু এবং সরকারি-বেসরকারি দীর্ঘমেয়াদি প্রকল্পে বন্ড, সুকুক ও অবকাঠামো তহবিলের ব্যবহার বাড়ানোর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি পেনশন তহবিল, বিমা কোম্পানি, সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ও মিউচুয়াল ফান্ডের বিনিয়োগ বাড়াতে উৎসাহ দেওয়া হচ্ছে।
অর্থমন্ত্রী আরও জানান, সরাসরি ঋণের দায় তৈরি না করে আন্তর্জাতিক ইকুইটি বিনিয়োগ আকৃষ্ট করতে হংকংয়ে বাংলাদেশভিত্তিক একটি ইকুইটি ফান্ড প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে।
সংসদ সদস্য সুলতানা জেসমিনের এক সম্পূরক প্রশ্নের জবাবে শিক্ষাব্যবস্থা ও দক্ষতা উন্নয়নের বিষয়েও সরকারের পরিকল্পনা তুলে ধরেন অর্থমন্ত্রী। তিনি বলেন, জনমিতিক পরিবর্তন এবং এলডিসি উত্তরণ-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাব্যবস্থার আধুনিকায়ন, গবেষণার সুযোগ বাড়ানো এবং দক্ষ জনশক্তি গড়ে তোলা জরুরি।
প্রচলিত শিক্ষার পাশাপাশি দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিতে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে জানিয়ে তিনি বলেন, আগের বছরগুলোর তুলনায় শিক্ষা খাতে বরাদ্দ উল্লেখযোগ্য পরিমাণে বাড়ানো হয়েছে। এ ধারা অব্যাহত থাকবে।
অর্থমন্ত্রী বলেন, সরকারের নির্বাচনী ইশতেহারে শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ ব্যয়ের অঙ্গীকার রয়েছে। এ লক্ষ্যমাত্রা অর্জনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এলডিসি উত্তরণ-পরবর্তী অর্থনৈতিক বাস্তবতার সঙ্গে খাপ খাইয়ে নিতে দক্ষ জনশক্তি তৈরিতে শিক্ষা ও প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।