শিরোনাম

মিজানুর রহমান সিনহার জানাজায় প্রধানমন্ত্রী

নিজস্ব  প্রতিবেদক
মিজানুর রহমান সিনহার জানাজায় প্রধানমন্ত্রী

সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও মুন্সীগঞ্জ বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান সিনহার জানাজায় অংশগ্রহণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রবিবার (১৭ মে) সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত মিজানুর রহমান সিনহার জানাজায় অংশগ্রহণ করেন তিনি।

এর আগে, মিজানুর রহমান সিনহার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

এক শোকবার্তায় তিনি বলেন, দেশের রাজনীতি ও স্বাস্থ্য খাতে মিজানুর রহমান সিনহার অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে। মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।

মিজানুর রহমান সিনহা শনিবার (১৬ মে) ভোরে সিঙ্গাপুরের একটি হাসপাতালে ৮২ বছর বয়সে ইন্তেকাল করেন। দীর্ঘদিন ধরে তিনি সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ নোভেনা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

মিজানুর রহমান সিনহা বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক কোষাধ্যক্ষ ছিলেন। তিনি ১৯৯৬ সালের সপ্তম এবং ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-২ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।

/এসবি/