শিরোনাম

ট্যাক্স বাড়াতে চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের দৌরাত্ম্য কমানোর আহ্বান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
ট্যাক্স বাড়াতে চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের দৌরাত্ম্য কমানোর আহ্বান
সংসদে কথা বলছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। ছবি: ভিডিও থেকে নেওয়া

চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের দৌরাত্ম্য কমালে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি রাজস্ব আদায়ের সম্ভব বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, সরকার যদি সৎ হয় এবং সরকারের যদি সদিচ্ছা থাকে, তবে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি রাজস্ব আরোহণ করা সম্ভব।

সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এ কথা বলেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেছে, যারা ট্যাক্স বা আয়কর দেন, তাদের তিনটা ট্যাক্স দিতে হয়। একটা সরকারের রাজস্ব খাতে জমা হয়। আরেকটা যারা এই প্রক্রিয়ার সঙ্গে জড়িত, তাদের মধ্যে কিছু অসৎ লোকের পকেটে যায়। আর আরেকটা যায়, চাঁদাবাজদের পকেটে।

তিনি দাবি করে আরও বলেন, যারা ট্যাক্স বা আয়কর দেন, তাদের যদি নিশ্চয়তা দেওয়া হয়– শুধুমাত্র একবার ট্যাক্স দিলেই হবে, দ্বিতীয় তৃতীয় থাকবে না। তবে ব্যবসায়ী স্বপ্রণোদিত হয়ে আরও বেশি ট্যাক্স দিতে আগ্রহী হবে।

ব্যবসায়ীদের জন্য আস্থার পরিবেশ সৃষ্টির দাবি জানিয়ে বিরোধীদলীয় নেতা বলেন, ব্যবসায়ীরা যদি দেখেন, তারা কখনও ঝুঁকিতে পড়লে সরকার ও দেশের জনগণ তাদের পাশে দাঁড়িয়েছে। এমন আস্থার জায়গা যদি তৈরি হয় যে, আমি ট্যাক্স দেবো আবার বিপদে পড়লে আমি পাবো। তাহলে উন্নত দেশের ব্যবসায়ীরা যেমন ট্যাক্স দিয়ে থাকেন, আমাদের ব্যবসায়ীর সঠিকভাবে ট্যাক্স দিবেন বলে আমি বিশ্বাস করি।

/এফআর/