শিরোনাম

ঈদের আগে বসবে সংসদ অধিবেশন: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
ঈদের আগে বসবে সংসদ অধিবেশন: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, আগামী ১২ মার্চ বা তার দুই একদিন আগে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন বসবে। অর্থাৎ ঈদের আগে বসতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন।

শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে এ তথ্য নিশ্চিত করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসবে আগামী মাসের ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে। এই অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন হবে।

সালাহউদ্দিন আহমেদ জানান, এই অধিবেশনে অন্তর্বর্তী সরকারের সময়ের অধ্যাদেশ এবং শোক প্রস্তাব উপস্থাপন করা হবে।

এর আগে, গত ১৭ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদে সংসদ নেতা বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং বিরোধী দলীয় নেতা হিসেবে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান নির্বাচিত হয়েছেন।

উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে ঈদুল ফিতর অনুষ্ঠিত হতে পারে ২১ মার্চ।

/জেএইচ/