শিরোনাম

২ মার্চ ভোটার দিবস পালন স্থগিত করলো ইসি

নিজস্ব প্রতিবেদক
২ মার্চ ভোটার দিবস পালন স্থগিত করলো ইসি
ছবি: সিটিজেন গ্রাফিক্স

আগামী ২ মার্চ জাতীয় ভোটার দিবসের সব কর্মসূচি স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে ইসির জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক এক বিবৃতিতে এ তথ্য জানান।

তিনি বলেন, কেন্দ্রীয় কর্মসূচিসহ মাঠপর্যায়ের সব আয়োজন আপাতত স্থগিত করা হয়েছে। ২ মার্চের পরিবর্তে রমজানের পর জাতীয় ভোটার দিবস পালনের জন্য নতুন তারিখ ঘোষণা করবে নির্বাচন কমিশন।

বৃহস্পতিবার ইসির উপসচিব রফিকুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠিতে বলা হয়েছে, আগামী ২ মার্চ অষ্টম জাতীয় ভোটার দিবস উদযাপনে নেওয়া সব কর্মসূচি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে।

এর আগে ২ মার্চ ভোটার দিবস পালন করার সিদ্ধান্ত নেয় ইসি। দিবসটি যথাযোগ্য মর্যাদা ও বর্ণাঢ্য আয়োজনে উদযাপনের লক্ষ্যে ঢাকায় কর্মরত নির্বাচন কমিশনের (ইসি) সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীকে অনুষ্ঠানে উপস্থিত থাকার কঠোর নির্দেশনা দেওয়া হয়। একইসঙ্গে ৯ মার্চ পর্যন্ত তাদের ছুটি বাতিল করা হয়।

/জেএইচ/