নিজের বাসায় আগুন লাগার ঘটনায় যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সিটিজেন জার্নাল ডেস্ক

সিলেটে নিজের বাসভবনের প্রধান ফটকে আগুন দেওয়ার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, বাংলাদেশে সন্ত্রাসীদের কোনো স্থান নেই। সন্ত্রাসের বিরুদ্ধে সরকারের অবস্থান স্পষ্ট। পালিয়ে থাকা কোনো সন্ত্রাসী সন্ত্রাসের মাধ্যমে দেশে ফিরতে পারবে না।
শুক্রবার (২০ নভেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে সিলেট নগরের দাঁড়িয়াপাড়া এলাকায় নিজ বাসভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এর আগে ভোরে তার বাসার প্রধান ফটকে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
ঘটনার প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, হামলাকারীরা এখন ধাওয়ার মধ্যে রয়েছে। তার বাসায় আগুন দিয়ে তারা পালিয়ে গেছে। এ সময় তিনি ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পালিয়ে যাওয়ার বিষয়ে কটাক্ষ করেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘জয় বাংলা’ এখন জাতীয়ভাবে পালিয়ে যাওয়ার স্লোগানে পরিণত হয়েছে। সন্ত্রাসীদের কীভাবে মোকাবিলা করতে হয়, তা দেশের মানুষ জানে এবং সরকারও জানে।
সরকারের অবস্থান তুলে ধরে তিনি বলেন, সরকার মানুষের প্রতি সহনশীল। তবে সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার প্রয়োজন হলে তা নেওয়া হবে। বাংলাদেশে সন্ত্রাসী ও আওয়ামী সন্ত্রাসীদের কোনো স্থান নেই।
হুমায়ুন কবির আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। দেশে বিদেশি বিনিয়োগ আসছে এবং মানুষের অধিকার প্রতিষ্ঠিত হচ্ছে। এসব অগ্রগতি দেখে একটি ক্ষুদ্র গোষ্ঠী অস্বস্তিতে রয়েছে। তবে বাংলাদেশের মানুষ এসব কর্মকাণ্ড ঘৃণা করে।
এসব ঘটনায় সরকার চাপে রয়েছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সন্ত্রাসীরা নিজেরাই আতঙ্কিত। তারা কয়েক সেকেন্ডের মধ্যে পালিয়ে যায়। হয় তারা দেশ থেকে পালানোর চেষ্টা করবে, নয়তো ধরা পড়বে। আইনের শাসনের মধ্যেই তাদের জায়গা হবে।
বিদেশে অবস্থানরত অপরাধীদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, প্রত্যর্পণ চুক্তি ও কঠোর নজরদারির মাধ্যমে অপরাধীদের দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় আনা হবে। যারা মানুষ হত্যা করেছে এবং দেশের শাসনব্যবস্থা ও সার্বভৌমত্ব ধ্বংসের চেষ্টা করেছে, তাদের কেউই আইনের হাত থেকে রেহাই পাবে না।