বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে চায় না ভারত: জয়সওয়াল

সিটিজেন জার্নাল ডেস্ক

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কোনো ধরনের হস্তক্ষেপ করতে চায় না ভারত। পাশাপাশি বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, ভবিষ্যৎমুখী ও গঠনমূলক সম্পর্ক বজায় রাখতে আগ্রহী নয়াদিল্লি।
শুক্রবার (২০ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।
রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বিষয়ে ভারত কোনো মন্তব্য করতে চায় না। দুই দেশের অভিন্ন ইতিহাস, ত্যাগ ও সাংস্কৃতিক মূল্যবোধের ভিত্তিতে এ সম্পর্ক প্রতিষ্ঠিত। বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, ভবিষ্যৎমুখী ও গঠনমূলক সম্পর্ক প্রতিষ্ঠা করাই নয়াদিল্লির ধারাবাহিক অবস্থান।
বাংলাদেশের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সহিংসতার পেছনে দিল্লিতে অবস্থানরত ‘পলিটিক্যাল মাস্টারদের’ ইন্ধন রয়েছে বলে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ ঘটনাবলি নিয়ে আমার কোনো মন্তব্য নেই।
ভারতের মুখপাত্র বলেন, শেখ হাসিনাকে প্রত্যর্পণে বিষয়ে আমার কাছে নতুন কোনো তথ্য নেই। আগের প্রেস ব্রিফিংয়ে দেওয়া বক্তব্য দেখার পরামর্শ দেন তিনি।
তিনি বলেন, গঙ্গাসহ আন্তঃসীমান্ত নদীর পানিসংক্রান্ত বিষয় আলোচনার জন্য ভারত-বাংলাদেশ যৌথ নদী কমিশন একটি প্রতিষ্ঠিত কাঠামো। এ বিষয়ে আগের ব্রিফিংগুলোতে দেওয়া বক্তব্যের বাইরে নতুন কিছু যোগ করার নেই।

চীনের যুদ্ধবিমান কেনার দিকে নজর রাখছে ভারত: জয়সওয়াল