শিরোনাম

বিরোধীদলে ছিলাম, একটা কানাকড়িও কোনোদিন পাইনি: সংসদে স্পিকার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
বিরোধীদলে ছিলাম, একটা কানাকড়িও কোনোদিন পাইনি: সংসদে স্পিকার
সংসদ অধিবেশনে কথা বলছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ছবি: ভিডিও থেকে নেওয়া

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, ‘মাননীয় সংসদ সদস্যবৃন্দ, ৪০ বছর আমিও এই সংসদে কাটিয়েছি। বিরোধীদলেও সদস্য ছিলাম। একটা কানাকড়িও কোনোদিন পাইনি। পাঁচবার গ্রেপ্তার হয়ে জেলে গিয়েছি। এটুকুই পেয়েছি।’

সোমবার (২৯ জুন) জাতীয় সংসদ অধিবেশনে বিরোধীদলীয় এমপিদের আসনে প্রধানমন্ত্রীর ২০ কোটি টাকা বরাদ্দের তথ্য জানানোর পর এসব কথা বলেন তিনি।

এর আগে, জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান তার ঐচ্ছিক তহবিল থেকে বিরোধীদলীয় সংসদ সদস্যদের আসনগুলোতে মসজিদ, গোরস্তান ও ঈদগাহের জন্য ২০ কোটি টাকা মঞ্জুরি বরাদ্দ দিয়েছেন।

/এফআর/