রোহিঙ্গাদের ক্ষতিপূরণ আদায় ও প্রত্যাবাসনে কাজ করবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মিয়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যা চালানোর বিষয়ে দেওয়া রায়ের দ্রুত ও কার্যকর বাস্তবায়ন নিশ্চিতের আহ্বান জানিয়েছে বাংলাদেশ সরকার। রোহিঙ্গাদের ক্ষতিপূরণ আদায়ে বাংলাদেশ সব অংশীদারের সঙ্গে জোরালোভাবে কাজ করবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
শুক্রবার (২০ নভেম্বর) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা সংঘটনের জন্য মিয়ানমারকে দায়ী করেছেন আইসিজে। গাম্বিয়া মামলার বাদী হিসেবে রায় অনুযায়ী ক্ষতিপূরণ নিশ্চিত করতে বিষয়টি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে নিতে পারে। সে ক্ষেত্রে রোহিঙ্গাদের ক্ষতিপূরণ আদায়ে বাংলাদেশ সব অংশীদারের সঙ্গে জোরালোভাবে কাজ করবে।
আইসিজের রায় অনুযায়ী ক্ষতিপূরণের বিষয়ে জানতে চাইলে হুমায়ুন কবির বলেন, প্রক্রিয়া অনুযায়ী ক্ষতিপূরণের বিষয়টি নিশ্চিত করতে আমরা জোরালো পদক্ষেপ নেবো। তখন দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় অংশীজনকে নিয়ে কাজ করবো। এখানে অনেকগুলো সংস্থাকে যুক্ত করার প্রক্রিয়া লাগবে।
প্রত্যাবাসনই যে রোহিঙ্গা সমস্যা সমাধানের একমাত্র উপায় তা আবারও মনে করিয়ে দিয়ে তিনি বলেন, আমরা আরও দৃঢ়ভাবে বলতে চাই যে, রোহিঙ্গাদের মিয়ানমারের নিজ বাসভূমিতে দ্রুত ও টেকসই প্রত্যাবাসনই এই সংকটের একমাত্র কার্যকর সমাধান। বাংলাদেশ বিশ্বাস করে, এই ঐতিহাসিক রায় রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবর্তনের পথ সুগম করতে গুরুত্বপূর্ণ অনুঘটক হিসেবে কাজ করবে।
একইসঙ্গে রোহিঙ্গাদের প্রত্যাবাসন সম্পন্ন না হওয়া পর্যন্ত বাংলাদেশে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত রোহিঙ্গা ও স্থানীয় বাংলাদেশি জনগোষ্ঠীর জন্য প্রয়োজনীয় মানবিক সহায়তা অব্যাহত রাখতেও আন্তর্জাতিক সম্প্রদায়, উন্নয়ন সহযোগী ও দাতা সংস্থাগুলোর প্রতি আহ্বান জানান হুমায়ুন কবির।
প্রতিমন্ত্রী বলেন, তাদের আগামীকাল ফেরত পাঠালেই সেটা নিরাপদ হবে না। তাই রাখাইন রাজ্যে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে আমাদের, যেখানে তারা যেতে পারবে এবং জীবন যাপন করতে পারবে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) বলেছেন, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী হাজার হাজার রোহিঙ্গাকে হত্যা করেছে, ব্যাপক যৌন সহিংসতা চালিয়েছে, শিশুদের ওপর চরম সহিংসতা করেছে এবং পালিয়ে যাওয়া রোহিঙ্গাদের ওপরও হামলা করেছে।
এসব অপরাধের পাশাপাশি রোহিঙ্গাদের বিরুদ্ধে দীর্ঘদিনের বৈষম্যমূলক নীতি, বিদ্বেষমূলক বক্তব্য, গ্রাম ধ্বংস এবং জনগোষ্ঠীটির অস্তিত্বের ভিত্তিকে আঘাত করে এমন কর্মকাণ্ডও বিবেচনায় নিয়েছেন আদালত।
জাতিসংঘের সর্বোচ্চ এই আদালত বলেছেন, ২০১৭ সালের ‘ক্লিয়ারেন্স অপারেশন’ নামের অভিযানের মাধ্যমে রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি উল্লেখযোগ্য অংশকে ধ্বংস করার অভিপ্রায় ছিল মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর।
মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর চরম নিপীড়ন থেকে বাঁচতে ২০১৭ সালের ২৫ আগস্ট রাত থেকে বাংলাদেশে পালিয়ে আসতে শুরু করে রোহিঙ্গারা। পরের কয়েক মাসে ৭ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশের কক্সবাজারে আশ্রয় নেয়। রোহিঙ্গা নিধনের ঘটনায় ২০১৯ সালের ১১ নভেম্বর আইসিজেতে মিয়ানমারের বিরুদ্ধে মামলা করে গাম্বিয়া।

আইসিজের রায় মানতে বাধ্য মিয়ানমার, নাহলে ফল ভোগ করতে হবে: পররাষ্ট্রমন্ত্রী