গুপ্ত দলটি সবসময় জনগণের স্বার্থবিরোধী কাজ করছে: প্রধানমন্ত্রী

ফেনী সংবাদদাতা

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যারা মহান মুক্তিযুদ্ধে মানুষকে নির্যাতন করেছে, তারাই আবার নারী নির্যাতন, এমনকি হত্যার মতো অপকর্মে জড়াচ্ছে। সরকারের সব কর্মসূচি বাধাগ্রস্ত করতেই তারা দেশে অস্থিতিশীলতা তৈরি করছে। গুপ্ত দলটি সবসময় জনগণের স্বার্থবিরোধী কাজ করছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর ২টার দিকে ফেনীর পরশুরামের ঘাটঘর এলাকায় মুহুরী-কহুয়া সেচ ও বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, অস্থিতিশীলতার কারণে সরকারের উন্নয়নমূলক কর্মসূচি ব্যাহত হলে ক্ষতিগ্রস্ত হবে সাধারণ মানুষ। তাই সরকারের কার্যক্রম বন্ধ করতে যারা বাধা সৃষ্টি করবে, জনগণই তাদের জবাব দেবে। বিএনপি মানুষের জন্য রাজনীতি করে। বিএনপি দেশের কল্যাণের জন্য রাজনীতি করে। বিএনপির খাল খনন, নদী ড্রেজিং ও কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড সবকিছুই মানুষের কল্যাণের জন্য।
তিনি বলেন, বিএনপির খাল, নদী খনন সফল হলে এ এলাকার সাড়ে ৪ লাখ মানুষ উপকৃত হবে। ফলে ৩৪ হাজার হেক্টর জমিতে আবাদ হবে। এতে ১ লাখ মেট্রিক টন ফসল বেশি উৎপাদন হবে।
এর আগে, বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ৮টা ৪০ মিনিটে গুলশানের বাসা থেকে ফেনীর উদ্দেশে যাত্রা শুরু করেন প্রধানমন্ত্রী।
সফরসূচি অনুযায়ী,ফেনীর তিন উপজেলার সরকারি কার্যালয়ের ছাদে স্থাপিত রুফটপ সোলার প্রকল্প থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
এদিকে, বিকাল ৩টায় ফুলগাজী সরকারি পাইলট হাই স্কুল মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সেখানে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ করবেন। পাশাপাশি মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানি ভাতা প্রদান কার্যক্রমে অংশ নেবেন।
দিনব্যাপী কর্মসূচি শেষে বিকাল ৫টায় সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী। রাত ৯টার দিকে তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী