নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার, ব্যয় কত

নিজস্ব প্রতিবেদক

গণপরিবহনে নারীদের ভোগান্তি কমাতে ১০০টি বৈদ্যুতিক বাস ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ জন্য চার্জিং স্টেশন ও অবকাঠামো নির্মাণসহ মোট ৪০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। সবকিছু ঠিক থাকলে ২০২৭ সালের ২৫ ফেব্রুয়ারির মধ্যেই বিআরটিসির কাছে বাসগুলো হস্তান্তর করা হবে।
চলতি বছরের ২৯ অক্টোবর এ অর্থ বরাদ্দ দেয় অর্থ বিভাগ। এরপর সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় বরাদ্দের অর্থ বিআরটিসির পাবলিক লেজার (পিএল) হিসাবে স্থানান্তরের ব্যবস্থা নিতে সংস্থাটির চেয়ারম্যানকে নির্দেশ দেয়।
বিআরটিসির চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর বলেন, সরকার অর্থ ছাড় করেছে। বিআরটিসি সরাসরি ক্রয় পদ্ধতিতে বাসগুলো কেনার দায়িত্ব দিয়েছে প্রগতি ইন্ডাস্ট্রিজকে। প্রতিষ্ঠানটি ইতোমধ্যে আন্তর্জাতিক সরবরাহকারীদের সঙ্গে প্রাথমিক আলোচনা করেছে।
তিনি বলেন, আগামী ১৮ নভেম্বর সরবরাহকারীদের উদ্দেশে দরপত্র আহ্বান করা হবে। ২২ নভেম্বর বাস কেনার চূড়ান্ত আদেশ দেওয়া হবে। এরপর ২৩ বা ২৪ নভেম্বর সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদনের জন্য প্রস্তাব পাঠানো হবে। আগামী বছরের ২৫ ফেব্রুয়ারির আগে বাসগুলো বিআরটিসির কাছে হস্তান্তর করা হবে বলে আশা করছি।
জানা গেছে, বাসগুলো প্রচলিত উন্মুক্ত দরপত্রের মাধ্যমে কেনা হচ্ছে না। দ্রুততম সময়ে পরিবেশবান্ধব ও নারীবান্ধব গণপরিবহন চালুর লক্ষ্যে সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) এসব বাস কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
এর আগে, গত ৬ আগস্ট সচিবালয়ে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে বিআরটিসির জন্য দরপত্র ছাড়াই ২০০টি বৈদ্যুতিক বাস কেনা, চার্জিং স্টেশন স্থাপন ও আনুষঙ্গিক অবকাঠামো নির্মাণের নীতিগত অনুমোদন দেওয়া হয়। দুই ধাপে বাস্তবায়নাধীন ৮০০ কোটি টাকার এ প্রকল্পের প্রথম ধাপে নারীদের জন্য ১০০টি বাস কিনতে ৪০০ কোটি টাকা ছাড় করা হয়েছে।

ইলেক্ট্রিক স্কুল বাস আমদানিতে সকল শুল্ক-কর অব্যাহতি