ডিসেম্বরে শীত আসবে, শেখ হাসিনা আসবে না: হুমায়ুন কবির

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
ডিসেম্বরে শীত আসবে, শেখ হাসিনা আসবে না: হুমায়ুন কবির
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন ক‌বির

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বরে দেশে আসবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন ক‌বির। বৃহস্প‌তিবার (২৬ ন‌ভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবা‌দিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তি‌নি।

প্রতিমন্ত্রী বলেন, ‘ডিসেম্বরে আর কেউ আসবে না। ডিসেম্বরে একমাত্র শীত আসবে। একমাত্র গ্যারান্টি শীত আসবে। এইটা বোধহয় নিশ্চিতভাবে আসতেছে। আপনার জাম্পার কিনেন, ইনভেস্ট ইন অ্যা জাম্পার।’

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘মালয়েশিয়ার প্রধানমন্ত্রী (ডিসেম্বরে) আসবেন। আমাদের বিজয় দিবস, ডিসেম্বর আনন্দের মাস হবে।’

সাংবাদিকদের হুমায়ুন ক‌বির আরও ব‌লেন, ‘সে (‌শেখ হা‌সিনা) আসবে না ডিসেম্বরে। শেখ হাসিনা ডিসেম্বরে হয়ে যাবে ‘শেখ আসবে না’। সে মূল্যহীন, অপ্রাস‌ঙ্গিক। তাকে প্রত্যর্পণ চু‌ক্তির মাধ্যমে দে‌শে আসতে হবে, হাতকড়া পরিয়ে তাকে দেশে আনা হবে।’

শেখ হা‌সিনাকে নিয়ে ভারত বিপদে রয়েছে উল্লেখ করে তি‌নি।

প্রত্যর্পণের মাধ্যমে শেখ হা‌সিনা‌কে ফেরানো নিয়ে দুই দে‌শের আলোচনার প্রশ্নে হুমায়ুন ক‌বির বলেন, ‘আমরা আমাদের অনুরোধ জানিয়েছি। এখানে তো হাসিনাসহ আরও আওয়ামী টেররিস্টরা রয়েছে। হাদির হত্যাকারীরা রয়েছে।’

পশ্চিমবঙ্গের পরিবহনমন্ত্রী অর্জুন সিং বলেছেন, ‘১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখল করে নেবে’। এ বিষয়ে সাংবাদিকরা প্রতিক্রিয়া জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন ক‌বির বলে‌ন, দেখেন, পৃথিবীর সব জায়গায় রাজনীতিতে কিছু পাগল থাকে। এটা সব জায়গাতেই আছে। বাংলাদেশের সম্পর্ক হবে ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে, কোনো রাজ্য সরকারের সঙ্গে নয়।

/টিই/