ঢাকার বাইরে প্লট-ফ্ল্যাট দেবে সরকার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
ঢাকার বাইরে প্লট-ফ্ল্যাট দেবে সরকার
জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ। ছবি: সিটিজেন জার্নাল টোয়েন্টিফোর

সিলেট বিভাগের চারটি আবাসন প্রকল্পে প্লট ও ফ্ল্যাট বরাদ্দ দেওয়ার উদ্যোগ নিয়েছে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ। এর মধ্যে হবিগঞ্জ, মৌলভীবাজার ও সুনামগঞ্জের তিনটি আবাসিক হাউজিং প্রকল্পে প্লট এবং সিলেট শহরের শাহজালাল হাউজিং প্রকল্পে আবাসিক ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হবে।

গত ৪ নভেম্বর জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সিলেট বিভাগীয় কার্যালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, হবিগঞ্জ হাউজিং এস্টেট, মৌলভীবাজার হাউজিং এস্টেট ও সুনামগঞ্জ হাউজিং এস্টেটে আবাসিক প্লট বরাদ্দ দেওয়া হবে। পাশাপাশি সিলেট শহরের শাহজালাল হাউজিং এস্টেটে আবাসিক ফ্ল্যাট বরাদ্দের জন্য আবেদন নেওয়া হবে। এ জন্য গত ১০ নভেম্বর থেকে আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। আবেদনের শেষ তারিখ ১০ ডিসেম্বর।

আগ্রহীদের নির্ধারিত ব্যাংকের শাখা থেকে এক হাজার টাকা জমা দিয়ে (অফেরতযোগ্য) প্রসপেক্টাস ও আবেদনপত্র সংগ্রহ করতে হবে। একই ব্যাংকের নির্ধারিত শাখাগুলোতে আবেদনপত্র পূরণ করে জমা দেওয়া যাবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, হবিগঞ্জ হাউজিং এস্টেটের প্লটের আবেদনপত্রের জন্য বেসিক ব্যাংকের নির্ধারিত শাখাগুলোতে যোগাযোগ করতে হবে। মৌলভীবাজার হাউজিং এস্টেটের প্লটের জন্য সিটি ব্যাংকের শাখা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে, সুনামগঞ্জ হাউজিং এস্টেটের প্লট এবং সিলেটের শাহজালাল হাউজিং এস্টেটের ফ্ল্যাটের আবেদনপত্র সংগ্রহ ও জমা নেওয়া হবে ব্যাংকের নির্ধারিত শাখার মাধ্যমে।

বরাদ্দসংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের ওয়েবসাইটে (www.nha.gov.bd) পাওয়া যাবে।

/বিবি/