থার্ড টার্মিনাল ব্যবহার করতে ১ হাজার ৫৫৯ টাকা মাশুল দিতে হবে প্রতি যাত্রীকে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
থার্ড টার্মিনাল ব্যবহার করতে ১ হাজার ৫৫৯ টাকা মাশুল দিতে হবে প্রতি যাত্রীকে
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য বাংলাদেশের সঙ্গে ১৫ বছর মেয়াদি ইজারা (কনসেশন) চুক্তি করতে যাচ্ছে জাপানি কনসোর্টিয়াম। চুক্তি অনুযায়ী থার্ড টার্মিনাল ব্যবহার করতে এমবারকেশন ফি (মাশুল) হিসেবে যাত্রীদের দিতে হবে ১২ দশমিক ৫০ ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ১ হাজার ৫৫৯ টাকা। বর্তমানে যাত্রীরা মাশুল দেন ৫০০ টাকা।

যাত্রী পরিবহন থেকে যে রাজস্ব আসবে, চুক্তি অনুযায়ী সেই রাজস্বের ২৭ শতাংশ পাবে বাংলাদেশ। যার পরিমাণ যাত্রীপ্রতি ২ দশমিক ১ ডলার। কার্গো পরিবহনের ক্ষেত্রে প্রতি টনে আয়ের ২৭ শতাংশ বা ১১ দশমিক ৫ ডলার পাবে বাংলাদেশ।

গত সোমবার (২৩ নভেম্বর) অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই চুক্তির প্রস্তাব নীতিগতভাবে অনুমোদিত হয়েছে।

চুক্তি অনুযায়ী, জাপানি প্রতিষ্ঠান ১৫ বছর মেয়াদে বাংলাদেশকে এককালীন ৮১ লাখ ডলার (প্রায় ১০০ কোটি টাকা) অগ্রিম দেবে। আর আন্তর্জাতিক উড়োজাহাজ সংস্থাগুলোর সর্বোচ্চ ৫০ শতাংশ গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স দেবে।

বেবিচক সূত্রে জানা গেছে, ২০২৬ সালের জানুয়ারি-জুনে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে ৮৫ লাখ ২০ হাজার যাত্রী চলাচল করেছেন। এর মধ্যে আন্তর্জাতিক যাত্রী ৭৩ লাখ ৪০ হাজার এবং অভ্যন্তরীণ যাত্রী ১১ লাখ ৮০ হাজার।

/আরএ/