‘আপনাদেরকে দিয়েই বাংলাদেশকে বিচার করবে’, মালয়েশিয়াগামী কর্মীদের বললেন প্রধানমন্ত্রী

সিটিজেন জার্নাল ডেস্ক

প্রায় আড়াই বছর বন্ধ থাকার পর অবশেষে খুলেছে মালয়েশিয়ার শ্রমবাজার। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সম্পূর্ণ সরকারি খরচে দেশটিতে পাড়ি জমিয়েছেন ১১২ জন বাংলাদেশি কর্মী। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটের উদ্বোধন শেষে কর্মীদের বিদায় জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিনা খরচে বিদেশে যাওয়ার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত কর্মীরা। তাদের চোখেমুখে এখন নতুন স্বপ্ন। প্রবাসে কঠোর পরিশ্রম করে নিজেদের পরিবারের সচ্ছলতা ফেরানোর পাশাপাশি দেশের অর্থনীতিতেও ভূমিকা রাখতে চান তারা। সরকারের পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপে দেশটিতে মোট ১০ হাজার কর্মী পাঠানো হবে।
বিমানবন্দরে মালয়েশিয়াগামী কর্মীদের উদ্দেশে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, আগামীতে বিদেশি ভাষা শেখানোর মাধ্যমে কর্মীদেরকে আরও দক্ষ করে তোলা হবে। ভাষা জানা থাকলে কাজে আরও সুবিধা হবে।

কর্মীদের সুস্থতা কামনা করে তিনি বলেন, আল্লাহর কাছে আপনাদের সুস্বাস্থ্য এবং নিরাপদ যাত্রার জন্য দোয়া করি। বিদেশের মাটিতে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল রাখার পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, আপনাদেরকে সবাই চিনবে বাংলাদেশি হিসেবে। ওই দেশের সংস্কৃতি-ঐতিহ্য-আইনকানুন মেনে চলতে হবে। সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে।

তিনি আরও যোগ করেন, আপনাদেরকে দিয়েই বাংলাদেশকে বিচার করবে। আপনারা সুনামের সঙ্গে কাজ করলে আরও বাংলাদেশি ভাইয়ের কাজের পথ সুগম হবে। বক্তব্য শেষে মালয়েশিয়াগামী কর্মীদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন প্রধানমন্ত্রী।

বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী, প্রথম ফ্লাইট বৃহস্পতিবার