ঈদ উপলক্ষে টানা ৭ দিনের ছুটি শুরু

ঈদ উপলক্ষে টানা ৭ দিনের ছুটি শুরু
নিজস্ব প্রতিবেদক

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশে টানা সাত দিনের সরকারি ছুটি শুরু হয়েছে আজ মঙ্গলবার (১৭ মার্চ) থেকে। সোমবার ছিল সরকারি অফিস-আদালতের শেষ কর্মদিবস।
সরকারি ছুটির তালিকা অনুযায়ী, মঙ্গলবার পবিত্র শবেকদর উপলক্ষে সাধারণ ছুটি রয়েছে। ঈদকে কেন্দ্র করে ১৯ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত আরও পাঁচ দিনের ছুটি নির্ধারণ করা হয়েছে।
এর মধ্যে ১৮ মার্চ বুধবার শুরুতে কর্মদিবস থাকলেও পরে মন্ত্রিসভা বৈঠকে ওই দিনও ছুটি দেওয়ার প্রস্তাব অনুমোদন করা হয়। পরে ৮ মার্চ জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে নির্বাহী আদেশ জারি করে।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, ২১ মার্চ ঈদুল ফিতরের দিন সাধারণ ছুটি থাকবে। পাশাপাশি ঈদের আগে ১৯ ও ২০ মার্চ এবং ঈদের পরে ২২ ও ২৩ মার্চ অতিরিক্ত ছুটি ঘোষণা করা হয়েছে।
ফলে ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা সাত দিনের ছুটি পাচ্ছেন। ছুটি শেষে আগামী ২৪ মার্চ থেকে সরকারি অফিস-আদালত, ব্যাংক-বীমা এবং অন্যান্য সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে স্বাভাবিক কার্যক্রম শুরু হবে।