জেন-জিদের পছন্দের শীর্ষে যে শহর

জেন-জিদের পছন্দের শীর্ষে যে শহর
সিজেডএন ডেস্ক

জীবনযাত্রার খরচের হিসাব সামলে রোমাঞ্চ ও মানসিক শান্তির নিখুঁত মেলবন্ধন খুঁজতে বিশ্বজুড়ে পছন্দের শহর বেছে নিচ্ছে জেন-জি প্রজন্ম। অনূর্ধ্ব-৩০ বছর বয়সী হাজার হাজার তরুণ-তরুণীর ওপর একটি বিশেষ জরিপ চালিয়ে পছন্দের এই তালিকা প্রকাশ করেছে জনপ্রিয় লাইফস্টাইল সাময়িকী ‘টাইম আউট’।
জরিপের ফলাফলে দেখা গেছে, গতবারের শীর্ষস্থান ধরে রাখা থাইল্যান্ডের ব্যাংকককে পেছনে ফেলে এবার তরুণদের পছন্দের চূড়ায় উঠে এসেছে জাপানের রাজধানী টোকিও। ঐতিহ্য ও আধুনিকতার পাশাপাশি ফ্যাশন, অ্যানিমে, গেমিং, সঙ্গীত ও দারুণ সব খাবারের টানে টোকিও এখন জেন-জির প্রথম পছন্দ।
অন্যদিকে, তালিকার দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছে পর্তুগালের নৈসর্গিক শহর পোর্তো। শান্ত জীবনযাত্রা, ঐতিহাসিক ভবন, মনোমুগ্ধকর ক্যাফে ও সমুদ্রসৈকতের সুবিধাই শহরটিকে তরুণদের কাছে আকর্ষণীয় করে তুলেছে।
বিশ্বের সেরা শহরের এ তালিকায় পরের অবস্থানগুলোতে রয়েছে অস্ট্রেলিয়ার মেলবোর্ন, যুক্তরাজ্যের এডিনবরা এবং চীনের সাংহাই। মেলবোর্ন তার সমৃদ্ধ ক্যাফে কালচার, স্ট্রিট আর্ট ও খেলার পরিবেশের জন্য পরিচিত। বিপুল শিক্ষার্থী জনগোষ্ঠী ও সাংস্কৃতিক উৎসবের কারণে স্থান পেয়েছে স্কটল্যান্ডের রাজধানী এডিনবরা। আর চোখধাঁধানো আধুনিক স্কাইলাইন ও বৈচিত্র্যময় খাবারের আকর্ষণে সাংহাইকে বেছে নিয়েছেন তরুণরা।
তরুণদের পছন্দের এই বিশ্বমঞ্চে আরও জায়গা করে নিয়েছে নিউ ইয়র্ক, কোপেনহেগেন, বার্লিন, ভ্যালেন্সিয়া, নেপলস, কেপ টাউন, সিউল, প্যারিস, মেক্সিকো সিটি ও ভিয়েনার মতো বৈচিত্র্যময় শহরগুলো।
সূত্র: এনডিটিভি

কফি পানের পর শরীরে কী ঘটে, গবেষণায় মিলল নতুন তথ্য