শিরোনাম

আকিজ বশির গ্রুপে চাকরি, ৩৫ বছরেও আবেদনের সুযোগ

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
আকিজ বশির গ্রুপে চাকরি, ৩৫ বছরেও আবেদনের সুযোগ
প্রতীকী ছবি

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আকিজ বশির গ্রুপ। প্রতিষ্ঠানটি সেলস, আকিজ সিরামিকস লিমিটেড (টাইলস) বিভাগ এক্সিকিউটিভ বা সিনিয়র এক্সিকিউটিভ পদে জনবল নেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। ২০ আগস্ট থেকে আবেদন শুরু হয়েছে, চলবে আগামী ৩০ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: আকিজ বশির গ্রুপ

পদের নাম: এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ

বিভাগ: সেলস, আকিজ সিরামিকস লিমিটেড (টাইলস)

পদসংখ্যা: ৫টি

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর

অন্যান্য যোগ্যতা: বিক্রয় কার্যক্রম পরিচালনায় দক্ষতা থাকতে হবে।

অভিজ্ঞতা: কমপক্ষে ২ থেকে ৫ বছর। তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন আগ্রহীরা।

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী ও পুরুষ

বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর

কর্মস্থল: যেকোনো জায়গায়

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: টি/এ, প্রভিডেন্ট ফান্ড, ভ্রমণ ভাতা, চিকিৎসা ভাতা, মোবাইল বিল, গ্র্যাচুইটি, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস, ছুটিকালীন ভ্রমণ ভাতাসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী।

আবেদন করবেন যেভাবে: আগ্রহী প্রার্থীদের আবেদন করতে এবং বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে এই লিংকে ক্লিক করুন।

আবেদন শেষ: ৩০ আগস্ট ২০২৬।

/জেএইচ/