শিরোনাম

আকিজ গ্রুপে চাকরি, প্রভিডেন্ট ফান্ডসহ নানা সুবিধা

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
আকিজ গ্রুপে চাকরি, প্রভিডেন্ট ফান্ডসহ নানা সুবিধা
আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। ছবি: সিজেডএন গ্রাফিক্স

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আকিজ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। প্রতিষ্ঠানটির এক্সপোর্ট বিভাগ সিনিয়র এক্সিকিউটিভ পদে জনবল নেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। ২১ জুন থেকেই আবেদন শুরু হয়েছে, চলবে আগামী ২৫ জুন পর্যন্ত। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড

পদের নাম: সিনিয়র এক্সিকিউটিভ

বিভাগ: এক্সপোর্ট

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: এমএ পাস।

অন্যান্য যোগ্যতা ও অভিজ্ঞতা: রপ্তানি পেমেন্ট সংগ্রহ, রপ্তানি বিক্রয় প্রতিবেদন ও বাজার কর্মক্ষমতার ডেটা রক্ষণাবেক্ষণ, বিশ্লেষণ এবং প্রস্তুতে দক্ষতা থাকতে হবে। এছাড়া সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী ও পুরুষ

বয়সসীমা: কমপক্ষে ২৬ বছর

কর্মস্থল: ঢাকা

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, গ্র্যাচুইটি, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস, মেডিকেল ইন্স্যুরেন্স, ছুটির দিনে যাতায়াত সহায়তাসহ কোম্পানির নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা।

আবেদন করবেন যেভাবে: আগ্রহী প্রার্থীদের আবেদন করতে এবং বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন

আবেদন শেষ: ২৫ জুন ২০২৬

/জেএইচ/