শিরোনাম

প্রাণ গ্রুপে চাকরির সুযোগ

সিটিজেন ডেস্ক
সিটিজেন ডেস্ক
প্রাণ গ্রুপে চাকরির সুযোগ
ছবি: সিজেডএন টোয়েন্টিফোর গ্রাফিক্স

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাণ গ্রুপ। ফিড সেলস বিভাগ রিজিওনাল সেলস ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে প্রতিষ্ঠানটির। শনিবার (২০ জুন) থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। যা চলবে আগামী ৩০ জুন পর্যন্ত। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও টি/এ, প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, বিমা, গ্র্যাচুইটি, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাসসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

পদের নাম: রিজিওনাল সেলস ম্যানেজার

বিভাগ: ফিড সেলস

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/এমবিএ

অন্যান্য যোগ্যতা: পোল্ট্রি, মাছ, গবাদি পশু এবং পশুখাদ্যের বাজার সম্পর্কে ভালো জ্ঞান। ঋণ নিয়ন্ত্রণ এবং আদায় ব্যবস্থাপনায় দক্ষতা। অভিজ্ঞতা: কমপক্ষে ৫ থেকে ১০ বছর

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: ২৮ থেকে ৪২ বছর

কর্মস্থল: যেকোনো জায়গায়

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: টি/এ, প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, বিমা, গ্র্যাচুইটি, প্রতি বছর

ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাসসহ আরো অন্যান্য সুবিধাসমূহ কোম্পানির নীতিমালা অনুযায়ী।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন

/এসবি/