বিয়ের অনুমতি পেতেই মোটা অঙ্ক গুনেন টেইলর সুইফট

বিনোদন ডেস্ক

গত কয়েকদিন ধরেই বিশ্বজুড়ে আলোচনায় রয়েছেন পপ তারকা টেইলর সুইফট। দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে মার্কিন ফুটবলার ট্রাভিস কেলসের সঙ্গে বিয়ে করেছেন তিনি। শুক্রবার (৩ জুলাই) নিউইয়র্কের ঐতিহাসিক ম্যাডিসন স্কয়ার গার্ডেনে আয়োজিত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে পরিবার, বন্ধু এবং হলিউডের অসংখ্য তারকার উপস্থিতিতে সম্পন্ন হয় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা। তারকাখচিত এই আয়োজন নিয়ে প্রকাশ্যে এসেছে একের পর এক নতুন তথ্য। এবার জানা গেলো, বিয়ের অনুষ্ঠান আয়োজনের অনুমতিপত্র (পারমিট) ও সংশ্লিষ্ট নিরাপত্তা ব্যবস্থার জন্য নিউইয়র্ক সিটিকে ১ লাখ ৬০ হাজার মার্কিন ডলার, অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ কোটি টাকা পরিশোধ করেছেন বিশ্বখ্যাত এই তারকা।
শুক্রবার (১০ জুলাই) এক সংবাদ সম্মেলনে নিউইয়র্কের মেয়র জোহরান মামদানিকে প্রশ্ন করা হয়, বিয়ের অনুষ্ঠানে পুলিশ সদস্যদের অতিরিক্ত দায়িত্ব পালনের খরচ টেইলর সুইফট পরিশোধ করবেন কি না। জবাবে তিনি বলেন, ‘টেইলর সুইফট গত সপ্তাহে ম্যাডিসন স্কয়ার গার্ডেনে তার বিবাহ অনুষ্ঠান উপলক্ষে একটি ইভেন্ট পারমিটের জন্য নিউইয়র্ক শহরকে ১ লক্ষ ৬০ হাজার ডলারেরও বেশি অর্থ প্রদান করেছেন।’
মামদানি বলেন, ‘টেইলর সুইফট ওই অনুষ্ঠানের জন্য দাখিল করা অনুমতিপত্রের খরচ পরিশোধ করেছেন। যার পরিমাণ ছিল ১ লক্ষ ৬০ হাজার ডলারেরও বেশি। ওই অনুষ্ঠান ও তার পরবর্তী কার্যক্রমের খরচও এর মধ্যে অন্তর্ভুক্ত। আর আমার মনে হয়, অনুষ্ঠানটির ঠিক কয়েকদিন আগেই সেই অনুমতিপত্রটি চূড়ান্ত করা হয়েছিল।’
বিয়ের জন্য ব্যবহৃত নগর কর্তৃপক্ষের সহায়তার মধ্যে ম্যাডিসন স্কয়ার গার্ডেনের আশেপাশের এলাকায় রাস্তা বন্ধ ও যান চলাচল নিয়ন্ত্রণের জন্য নিউইয়র্ক পুলিশ মোতায়েন করা হয়েছিল।
গত ৩ জুলাই এই সুপারস্টার জুটি বিবাহবন্ধনে আবদ্ধ হন, যেটি পরিচালনা করেন অভিনেতা ও কৌতুকশিল্পী অ্যাডাম স্যান্ডলার।
টেইলর সুইফটের জনসংযোগ কর্মকর্তা ট্রি পেইন বলেন, বিয়েতে প্রচলিত রীতি থেকে ভিন্ন পথ বেছে নিয়েছিলেন এই তারকা যুগল। অনুষ্ঠানে কনের পক্ষের ব্রাইডসমেইড কিংবা বরের পক্ষের গ্রুমসমেন-কোনো আনুষ্ঠানিক দলই রাখা হয়নি। পুরো আয়োজনকে তারা ব্যক্তিগত ও ব্যতিক্রমী রাখার চেষ্টা করেন।
বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিনোদন ও ক্রীড়া জগতের একঝাঁক খ্যাতিমান ব্যক্তিত্ব। অতিথিদের তালিকায় ছিলেন টম ব্র্যাডি, স্টিভেন স্পিলবার্গ, হিউ গ্রান্ট, ক্রিস রক, ব্র্যাডলি কুপার, জিজি হাদিদ, জেসন সুডেকিস এবং বেনসন বুন। অতিথিদের গোপনীয়তা নিশ্চিত করতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। কালো রঙের এসইউভি গাড়ি এবং বিশাল তাঁবুর আড়ালে তাদের যাতায়াতের ব্যবস্থা করা হয়। একই সময়ে ম্যাডিসন স্কয়ার গার্ডেনের বাইরে বড় ডিজিটাল পর্দায় ‘জাষ্ট ম্যারেড’ বার্তাটি প্রদর্শিত হলে উপস্থিত ভক্তদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা দেয়।
টেইলরের মুখপাত্র জানিয়েছেন, বিয়ের দিন দুজনই ফরাসি বিলাসবহুল ফ্যাশন হাউস ক্রিশ্চিয়ান ডিওরের বিশেষভাবে তৈরি পোশাক পরেছিলেন। পোশাকের নকশা করেন ব্র্যান্ডটির ক্রিয়েটিভ ডিরেক্টর জোনাথন অ্যান্ডারসন। এছাড়া তাদের জুতা ছিল ক্রিশ্চিয়ান লুবোটিনের এবং টেইলর পরেছিলেন কার্টিয়ারের মূল্যবান গহনা।
আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, এই আয়োজনকে কেন্দ্র করে ম্যানহাটনের কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে সাময়িকভাবে যান চলাচল বন্ধ রাখা হয়। প্রায় ৩৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উপেক্ষা করেও হাজারো ভক্ত ম্যাডিসন স্কয়ার গার্ডেনের বাইরে ভিড় করেন প্রিয় তারকা দম্পতিকে একনজর দেখার আশায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে।
যদিও বিয়ের মোট ব্যয় আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে ফোর্বস সাময়িকীর এক প্রতিবেদনে বলা হয়েছে, অনুষ্ঠানের মোট ব্যয় ২ কোটি মার্কিন ডলারের বেশি হতে পারে। এছাড়া বিয়ের আগে বিভিন্ন দাতব্য সংস্থায় ২ কোটি ৬০ লাখ মার্কিন ডলার অনুদান দিয়েছেন এই তারকা জুটি।
উল্লেখ্য, ২০২৩ সালে টেইলর সুইফট ও ট্রাভিস কেলসের প্রেমের সম্পর্ক প্রকাশ্যে আসে। এরপর গত আগস্টে ইনস্টাগ্রামে যৌথ পোস্টের মাধ্যমে তারা বাগদানের ঘোষণা দেন।

ফুটবলারের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন টেইলর সুইফট
নতুন ইতিহাস গড়লেন টেইলর সুইফট