শিরোনাম

বান্দরবান-রাঙ্গামাটি সড়কে ধসে পড়েছে সেতু

বান্দরবান সংবাদদাতা
বান্দরবান সংবাদদাতা
বান্দরবান-রাঙ্গামাটি সড়কে ধসে পড়েছে সেতু
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দুধপুকুরিয়া-পদুয়া এলাকায় ধসে পড়া সেতু

টানা ভারী বর্ষণ ও বন্যার পানির প্রবল স্রোতে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দুধপুকুরিয়া-পদুয়া এলাকায় একটি সেতু ধসে পড়েছে। এতে বান্দরবান-রাঙ্গামাটি সড়কপথে যান চলাচল বন্ধ হয়ে গেছে। বান্দরবান সদর থেকে সেতুটির দূরত্ব প্রায় ২০ কিলোমিটার।

শনিবার (১১ জুলাই) সকালে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকালে পানির তীব্র স্রোতের মুখে দুধপুকুরিয়া-পদুয়া এলাকার সেতুটি ধসে পড়ে। সড়কটিতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দুই পাশের মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। দ্রুত বিকল্প পারাপারের ব্যবস্থা ও নতুন সেতু নির্মাণের দাবি জানিয়েছেন তারা।

খবর পেয়ে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং দ্রুত যোগাযোগ ব্যবস্থা পুনঃস্থাপনে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

/এফসি/