২৫ হাজার ধাত্রী নিয়োগ দেবে সরকার: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

সরকারি পর্যায়ে ২৫ হাজার ধাত্রী নিয়োগ করা হবে। তারা প্রসূতিদের নরমাল ডেলিভারি করাতে উৎসাহ দেবেন। এছাড়া দেশে ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হজার মিডওয়াইফ নিয়োগ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (১১ জুলাই) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, উপজেলা ও জেলা পর্যায়ে ৫১ বেডের হাসপাতালগুলো ১০০ বেডে উন্নীত করা হবে। চিকিৎসাসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চায় সরকার।
চিকিৎসার জন্য গ্রাম থেকে রোগীদের যেন ঢাকায় আসতে না হয়, এজন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের প্রান্তিক পর্যায়ে গিয়ে সেবা দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
এর আগে সকাল ১০টায় ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাসের শহীদ মিলন চত্বরে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় তার সহধর্মিণী ও ঢাকা মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী ডা. জুবাইদা রহমান উপস্থিত ছিলেন।

‘ডিএমসি ডে’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী