শিরোনাম

ব্যাংক এশিয়ায় চাকরির সুযোগ

সিটিজেন ডেস্ক
ব্যাংক এশিয়ায় চাকরির সুযোগ
ছবি: সিটিজেন গ্রাফিক্স

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্যাংক এশিয়া পিএলসি। ব্যাংকটি রিলেশনশিপ অফিসার পদে জনবল নেবে। গত ২১ মে থেকে আবেদন শুরু হয়েছে, চলবে আগামী ৩১ মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও

প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: ব্যাংক এশিয়া পিএলসি

পদের নাম: রিলেশনশিপ অফিসার

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রি

অন্যান্য যোগ্যতা ও অভিজ্ঞতা: ক্রেডিট ঝুঁকি মূল্যায়ন এবং প্রশমন কৌশল সম্পর্কে ভালো ধারণা ছাড়াও সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: উল্লেখ নেই

কর্মস্থল: ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জ

বেতন: আকর্ষণীয় বেতন

অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী বিভিন্ন ‍সুযোগ-সুবিধা দেওয়া হবে।

আবেদন করবেন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এবং বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন

আবেদন শেষ: ৩১ মে ২০২৬

/জেএইচ/