শিরোনাম

আকিজ গ্রুপে চাকরি, ভ্রমণ ভাতাসহ নানা সুবিধা

সিটিজেন ডেস্ক
আকিজ গ্রুপে চাকরি, ভ্রমণ ভাতাসহ নানা সুবিধা
ছবি: সিটিজেন গ্রাফিক্স

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আকিজ বশির গ্রুপ। প্রতিষ্ঠানটির সেলস, আকিজ সিরামিকস লিমিটেড (টাইলস) বিভাগ এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ পদে জনবল নেবে। ২১ মে থেকে আবেদন শুরু হয়েছে, চলবে আগামী ৬ জুন পর্যন্ত। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: আকিজ বশির গ্রুপ

পদের নাম: এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ

বিভাগ: সেলস, আকিজ সিরামিকস লিমিটেড (টাইলস)

পদসংখ্যা: ৪ জন

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি

অন্যান্য যোগ্যতা ও অভিজ্ঞতা: বিক্রয় কার্যক্রম পরিচালনায় দক্ষতা থাকতে হবে। এছাড়া সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ২ থেকে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করা যাবে।

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

বয়সসীমা: ২৫ থেকে ৩০ বছর

কর্মস্থল: যেকোনো জায়গায়

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: টি/এ বিল, প্রভিডেন্ট ফান্ড, ভ্রমণ ভাতা, চিকিৎসা ভাতা, মোবাইল বিল, গ্র্যাচুইটি, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাসসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী।

আবেদন করবেন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এবং বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন

আবেদন শেষ: ৬ জুন ২০২৬।

/জেএইচ/