সপ্তাহের সেরা ১৫ সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি

চাকরি ডেস্ক
চাকরি ডেস্ক
সপ্তাহের সেরা ১৫ সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি
সরকারি লোগো

নতুন চাকরির খোঁজে থাকা প্রার্থীদের জন্য প্রতি সপ্তাহেই প্রকাশিত হচ্ছে বিভিন্ন সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। মন্ত্রণালয়, অধিদপ্তর ও সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি এসেছে। সরকারি চাকরির খবর ২০২৬ খুঁজছেন যারা, তাদের জন্য এক জায়গায় তুলে ধরা হলো সর্বশেষ প্রকাশিত উল্লেখযোগ্য ১৫টি নিয়োগ বিজ্ঞপ্তি। আবেদন করার আগে জেনে নিন পদের সংখ্যা, প্রয়োজনীয় যোগ্যতা, বয়সসীমা, বেতন ও আবেদনের শেষ তারিখ।

নৌপরিবহন মন্ত্রণালয়ে চাকরি, পদ ৩৫

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নৌপরিবহন মন্ত্রণালয়। প্রতিষ্ঠানটি ১৩, ১৬ ও ২০তম গ্রেডের বিভিন্ন পদে মোট ৩৫ জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। নবম বেতন কাঠামো অনুযায়ী বেতন পাবেন নির্বাচিতরা। ২৮ সেপ্টেম্বর থেকে আবেদন শুরু হবে, চলবে আগামী ২৭ অক্টোবর পর্যন্ত। বিস্তারিত এখানে

ঢাকার কর অঞ্চল-২ এ নিয়োগ বিজ্ঞপ্তি, ৪২ পদে চাকরি

কর অঞ্চল-২, ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সাত ক্যাটাগরির পদে মোট ৪২ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন গ্রহণ ২৮ সেপ্টেম্বর সকাল ১০টায় শুরু হয়ে চলবে ১৮ অক্টোবর ২০২৬, বিকেল ৫টা পর্যন্ত। বিস্তারিত এখানে

কর অঞ্চল-১ ঢাকায় নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন শুরু

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কর অঞ্চল-১, ঢাকা। ৭টি ক্যাটাগরির ৩৪টি শূন্য পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৪ অক্টোবর ২০২৬, বিকেল ৫টা পর্যন্ত আবেদন করতে পারবেন। বিস্তারিত এখানে

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চাকরি, কর্মকর্তা-কর্মচারী নিয়োগ

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠানটিতে ৭ ক্যাটাগরির পদে মোট ১১ জন কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেওয়া হবে। আবেদন ১৭ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে—চলবে ১ অক্টোবর পর্যন্ত। বিস্তারিত এখানে

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি, এসএসসি পাসেও আবেদনের সুযোগ

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। চার ক্যাটাগরির পদে মোট ১৫ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৪ অক্টোবর ২০২৬ বিকেল ৪টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত এখানে

বাংলাদেশ ব্যাংকের বড় নিয়োগ বিজ্ঞপ্তি, সরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে চাকরি

নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। ৬ষ্ঠ, ৯ম ও ১০তম গ্রেডে ১৭ পদে ২২০ কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। ১৬ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে—চলবে ১৮ অক্টোবর ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। বিস্তারিত এখানে

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে চাকরি, পদ ৩০১

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট। প্রতিষ্ঠানের অধীনে স্থায়ী রাজস্বখাতভুক্ত এবং অস্থায়ীভাবে রাজস্বখাতে ১০ থেকে ২০ গ্রেডে ৩০১ জনকে নিয়োগ দেওয়া হবে। আগামী ১১ অক্টোবর ২০২৬ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে। তবে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের ১১ মার্চ ২০২৬ তারিখে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে যারা আগে আবেদন করেছেন, তাদের নতুন করে আবেদনের প্রয়োজন নেই। বিস্তারিত এখানে

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, ২১ পদে চাকরির সুযোগ

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড। ১০ম ও ১৪তম গ্রেডে ২১ জন কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেওয়া হবে। আবেদন ১৪ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে—চলবে ১৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত। বিস্তারিত এখানে

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে চাকরি, নতুন নিয়োগ বিজ্ঞপ্তি

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রতিষ্ঠানটি 'চিফ মার্কেটিং অফিসার' পদে কর্মকর্তা নিয়োগ দেবে। আবেদন ১৪ সেপ্টেম্বর থেকেই শুরু হয়েছে—চলবে ২৬ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত। বিস্তারিত এখানে

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষে চাকরি

নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটিতে ৯ থেকে ১৫তম গ্রেডে মোট ৯ জন কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেওয়া হবে। আবেদন ২০ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে শুরু হয়ে চলবে ২২ অক্টোবর ২০২৬, বিকেল ৪টা পর্যন্ত। বিস্তারিত এখানে

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষে চাকরি, কর্মকর্তা-কর্মচারী নিয়োগ

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটিতে রাজস্ব খাতভুক্ত ৬ থেকে ১১তম গ্রেডের ৯ পদে মোট ১৯ কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেওয়া হবে। আবেদন চলবে ১৯ অক্টোবর ২০২৬, রাত ১২টা পর্যন্ত। বিস্তারিত এখানে

প্রতিরক্ষা মন্ত্রণালয়ে চাকরির সুযোগ

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। পৃথক দুই পদে মোট ৮ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন করা যাবে আগামী ৮ অক্টোবর পর্যন্ত। বিস্তারিত এখানে

চাকরি দেবে ঢাকার কর অঞ্চল-১৬, নতুন নিয়োগ বিজ্ঞপ্তি

নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে কর অঞ্চল-১৬, ঢাকা। ছয়টি পদে মোট ৩৯ জনকে সরাসরি কোটায় অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। আবেদন গ্রহণ চলবে ১৯ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে ১০ অক্টোবর ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত। বিস্তারিত এখানে

প্রাণিসম্পদ অধিদপ্তরে চাকরি, বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাণিসম্পদ অধিদপ্তর। প্রতিষ্ঠানটিতে রাজস্বখাতভুক্ত দুই ক্যাটাগরির পদে মোট ৫৩৮ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন গ্রহণ ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে চলবে আগামী ০৬ অক্টোবর পর্যন্ত। বিস্তারিত এখানে

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি

নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড। প্রতিষ্ঠানটিতে ১১ ও ১৪তম গ্রেডে ৩ পদে মোট ৮৫ জন কর্মী নিয়োগ দেবে। ৮ সেপ্টেম্বর থেকে আবেদন শুরু হয়েছে—চলবে ৮ অক্টোবর ২০২৬ পর্যন্ত। বিস্তারিত এখানে

/এবি/