নৌপরিবহন মন্ত্রণালয়ে চাকরি, পদ ৩৫

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
নৌপরিবহন মন্ত্রণালয়ে চাকরি, পদ ৩৫
ছবি: সিজেডএন গ্রাফিক্স

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নৌপরিবহন মন্ত্রণালয়। প্রতিষ্ঠানটি ১৩, ১৬ ও ২০তম গ্রেডের বিভিন্ন পদে মোট ৩৫ জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। নবম বেতন কাঠামো অনুযায়ী বেতন পাবেন নির্বাচিতরা। ২৮ সেপ্টেম্বর থেকে আবেদন শুরু হবে, চলবে আগামী ২৭ অক্টোবর পর্যন্ত।

প্রতিষ্ঠান: নৌপরিবহন মন্ত্রণালয়

পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর

গ্রেড: ১৩

পদসংখ্যা:

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি।

বেতন স্কেল: ২৪,০০০-৫৮,০০০ টাকা

পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

গ্রেড: ১৬

পদসংখ্যা: ১২

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

বেতন স্কেল: ২১,৯০০-৫২,৯০০ টাকা

পদের নাম: অফিস সহায়ক

গ্রেড: ২০

পদসংখ্যা: ১৮

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

বেতন স্কেল: ২০,০০০-৪৮,৪০০ টাকা

পদভেদে অন্যান্য যোগ্যতাও প্রযোজ্য হবে।

আবেদন করবেন যেভাবে: আগ্রহী প্রার্থীরা নৌপরিবহন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে এই লিংকে ক্লিক করুন

আবেদন শুরু: ২৮ সেপ্টেম্বর ২০২৬ (সকাল ১০টা)

আবেদন শেষ: ২৭ অক্টোবর ২০২৬ (বিকাল ৪টা)

/জেএইচ/