বাংলাদেশ সেতু কর্তৃপক্ষে চাকরি

চাকরি ডেস্ক
চাকরি ডেস্ক
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষে চাকরি
সেতু ভবন। ছবি: প্রতিষ্ঠানটিরে ওয়েবসাইট থেকে নেওয়া

নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটিতে ৯ থেকে ১৫তম গ্রেডে মোট ৯ জন কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেওয়া হবে। আবেদন ২০ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে শুরু হয়ে চলবে ২২ অক্টোবর ২০২৬, বিকেল ৪টা পর্যন্ত।

১. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল)

পদসংখ্যা: ৩টি

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা

গ্রেড: ৯

যোগ্যতা: সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি।

২. পদের নাম: স্টোর অফিসার

পদসংখ্যা: ১টি

বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা

গ্রেড: ১০

যোগ্যতা: স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি। সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

৩. পদের নাম: অ্যাস্টিমেটর/সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার

পদসংখ্যা: ৩টি

বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা

গ্রেড: ১০

যোগ্যতা: সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ন্যূনতম ৪ বছরের ডিপ্লোমা ডিগ্রি।

৪. পদের নাম: অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট

পদসংখ্যা: ১টি

বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা

গ্রেড: ১৪

যোগ্যতা: ব্যাবসায় শিক্ষা বা বাণিজ্য বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি। সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

৫. পদের নাম: ড্রাফটসম্যান

পদসংখ্যা: ১টি

বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা

গ্রেড: ১৫

যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম ২ বছরের ট্রেড কোর্স সার্টিফিকেট থাকতে হবে।

বয়সসীমা: ২০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ১৮-৩২ বছর হতে হবে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা https://bba.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।

নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

/এবি/