ব্যানবেইসে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি

সিটিজেন জার্নাল চাকরি ডেস্ক
সিটিজেন জার্নাল চাকরি ডেস্ক
ব্যানবেইসে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি
ব্যানবেইস

বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) এবং এর আওতাধীন ১২৫টি উপজেলা আইসিটি ট্রেনিং অ্যান্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশনগুলোয় (ইউআইটিআরসিই) লোকবল নিয়োগ দেওয়া হবে। আউটসোর্সিং প্রক্রিয়ায় সরাসরি ব্যক্তির সেবা ক্রয়ের চুক্তির মাধ্যমে অস্থায়ী ভিত্তিতে মোট ২৭৩ জন সেবাকর্মী নেওয়া হবে। আগ্রহীরা আগামী ২৬ নভেম্বর বিকেল ৪টার মধ্যে সরাসরি বা ডাকযোগে আবেদন করতে পারবেন।

চাকরির ধরন: অস্থায়ী

কর্মস্থল: যেকোনো স্থান

আবেদনের ধরন: সরাসরি অথবা ডাকযোগে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়ই

বয়সসীমা: ২৬ নভেম্বর ২০২৬ তারিখ ১৮-৬০ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

১. ইলেকট্রিশিয়ান সেবা (ক্যাটাগরি-১): ২ জন। মাসিক সেবামূল্য: ২০,২১২ টাকা।

২. এসি মেকানিক সেবা (ক্যাটাগরি-১): ১ জন। মাসিক সেবামূল্য: ২০,২১২ টাকা।

৩. সার্ভার টেকনিশিয়ান সেবা (ক্যাটাগরি-১): ১ জন। মাসিক সেবামূল্য: ২০,২১২ টাকা।

৪. গাড়িচালক সেবা (ক্যাটাগরি-২): ২ জন। মাসিক সেবামূল্য: ১৯,৬৩৬ টাকা।

৫. লিফটম্যান সেবা (ক্যাটাগরি-৫): ১ জন। মাসিক সেবামূল্য: ১৮,১৮০ টাকা।

৬. ডেসপাচ রাইডার সেবা (ক্যাটাগরি-৫): ১ জন। মাসিক সেবামূল্য: ১৮,১৮০ টাকা।

৭. বার্তাবাহক সেবা (ক্যাটাগরি-৫): ২ জন। মাসিক সেবামূল্য: ১৮,১৮০ টাকা।

৮. নিরাপত্তা প্রহরী সেবা (ক্যাটাগরি-৫): ৪ জন। মাসিক সেবামূল্য: ১৮,১৮০ টাকা।

৯. পরিচ্ছন্নতাকর্মী সেবা (ক্যাটাগরি-৫): ৮ জন। মাসিক সেবামূল্য: ১৮,১৮০ টাকা।

১০. ফরাশ সেবা (ক্যাটাগরি-৫): ১ জন। মাসিক সেবামূল্য: ১৮,১৮০ টাকা।

দেশের ১২৫টি উপজেলা আইসিটি ট্রেনিং অ্যান্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশনগুলোয় (ইউআইটিআরসিই) (মোট ২৫০টি পদ)

১. নিরাপত্তা প্রহরী সেবা (ক্যাটাগরি-৫): ১২৩ জন। মাসিক সেবামূল্য: ১৬,৬৭৩ টাকা।

২. নিরাপত্তা প্রহরী সেবা, সিটি করপোরেশন/পৌর এলাকার জন্য (ক্যাটাগরি-৫): ২ জন। মাসিক সেবামূল্য: ১৭,১৭৫ টাকা।

৩. পরিচ্ছন্নতাকর্মী সেবা (ক্যাটাগরি-৫): ১২৩ জন। মাসিক সেবামূল্য: ১৬,৬৭৩ টাকা।

৪. পরিচ্ছন্নতাকর্মী সেবা, সিটি করপোরেশন/পৌর এলাকার জন্য (ক্যাটাগরি-৫): ২ জন। মাসিক সেবামূল্য: ১৭,১৭৫ টাকা।

যোগ্যতাসহ বিস্তারিত দেখুন নিয়োগ বিজ্ঞপ্তিতে

ব্যানবেইসে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি
ব্যানবেইসে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীরা বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) ওয়েবসাইট https://banbeis.gov.bd থেকে আবেদন ফরম সংগ্রহ করতে পারবেন।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: মহাপরিচালক, বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস), ১, জহির রায়হান রোড (পলাশী-নীলক্ষেত), ঢাকা-১২০৫।

নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন

/এবি/