চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষে চাকরি, কর্মকর্তা-কর্মচারী নিয়োগ

চাকরি ডেস্ক
চাকরি ডেস্ক
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষে চাকরি, কর্মকর্তা-কর্মচারী নিয়োগ
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ । ছবি: সংগৃহীত

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটিতে রাজস্ব খাতভুক্ত ৬ থেকে ১১তম গ্রেডের ৯ পদে মোট ১৯ কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেওয়া হবে। আবেদন চলবে ১৯ অক্টোবর ২০২৬, রাত ১২টা পর্যন্ত।

১. পদের নাম: সিনিয়র মেডিকেল অফিসার (গাইনী)

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা

গ্রেড: ৬

যোগ্যতা: এমবিবিএস ডিগ্রিসহ ৫ বছরের অভিজ্ঞতা। গাইনীতে রেজিস্ট্রার/আরএস হিসেবে ৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অবস্ট্যাটিক ও গাইনেকোলজিতে স্নাতকোত্তর ডিপ্লোমা/ডিগ্রিধারিকে অগ্রাধিকার দেওয়া হবে।

২. পদের নাম: সিনিয়র মেডিকেল অফিসার (বিটি)

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা

গ্রেড: ৬

যোগ্যতা: এমবিবিএস ডিগ্রিসহ ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। রক্তসঞ্চালন কেন্দ্রে ৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। রক্তসঞ্চালন বিষয়ে স্নাতকোত্তর ডিপ্লোমা/ডিগ্রিধারিকে অগ্রাধিকার দেওয়া হবে;

৩. পদের নাম: ফিন্যান্স অফিসার/অ্যাকাউন্টস অফিসার/অডিট অফিসার

পদসংখ্যা: ৫টি;

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা

গ্রেড: ৯

যোগ্যতা: হিসাববিজ্ঞান বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অথবা অ্যাকাউন্টিংএ মেজরসহ এমবিএ ডিগ্রি থাকতে হবে।

৪. পদের নাম: প্রভাষক (বাংলা)

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা

গ্রেড: ৯

যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।

৫. পদের নাম: প্রভাষক (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি)

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা

গ্রেড: ৯

যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি।

৬. পদের নাম: প্রভাষক (পরিসংখ্যান)

পদসংখ্যা: ১টি

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা

গ্রেড: ৯

যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি।

৭. পদের নাম: উপ সহকারী প্রকৌশলী (বিদ্যুতিক)

পদসংখ্যা: ৫টি

বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা

গ্রেড: ১০

যোগ্যতা: ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি।

৮. পদের নাম: সিনিয়র স্টাফ নার্স

পদসংখ্যা: ২টি

বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা

গ্রেড: ১১

যোগ্যতা: এসএসসি/এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ।

৯. পদের নাম: ফার্মাসিস্ট

পদসংখ্যা: ২টি;

বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা

গ্রেড: ১১

যোগ্যতা: এসএসসি/এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ। ডিপ্লোমা ইন ফার্মেসী কোর্স সনদ থাকতে হবে। সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা www.cpa.gov.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

/এবি/