বাংলাদেশ ক্রিকেট বোর্ডে চাকরি, নতুন নিয়োগ বিজ্ঞপ্তি

চাকরি ডেস্ক
চাকরি ডেস্ক
বাংলাদেশ ক্রিকেট বোর্ডে চাকরি, নতুন নিয়োগ বিজ্ঞপ্তি
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রতিষ্ঠানটি 'চিফ মার্কেটিং অফিসার' পদে কর্মকর্তা নিয়োগ দেবে। আবেদন ১৪ সেপ্টেম্বর থেকেই শুরু হয়েছে—চলবে ২৬ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত।

পদের নাম: চিফ মার্কেটিং অফিসার (সিএমও)

পদসংখ্যা: নির্ধারিত নয়

চাকরির ধরন: পূর্ণকালীন (চুক্তিভিত্তিক)। প্রাথমিকভাবে ২ বছরের জন্য নিয়োগ

বেতন স্কেল: আলোচনা সাপেক্ষে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

বয়সসীমা: নির্ধারিত নয়

যোগ্যতা: মার্কেটিং/বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন/কমিউনিকেশন বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি। সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে, যার মধ্যে ন্যূনতম ৫ বছর সিনিয়র লিডারশিপ পর্যায়ে থাকতে হবে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা জীবনবৃত্তান্ত (সিভি) [email protected] ঠিকানায় পাঠাতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানায়: প্রধান নির্বাহী কর্মকর্তা, বাংলাদেশ ক্রিকেট বোর্ড, শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর ২, ঢাকা ১২১৬।

আরও বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখুন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি
বাংলাদেশ ক্রিকেট বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি

/এবি/