শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি, এসএসসি পাসেও আবেদনের সুযোগ

চাকরি ডেস্ক
চাকরি ডেস্ক
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি, এসএসসি পাসেও আবেদনের সুযোগ
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। চার ক্যাটাগরির পদে মোট ১৫ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৪ অক্টোবর ২০২৬ বিকেল ৪টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: হিসাবরক্ষক

পদসংখ্যা: ১টি

গ্রেড: ১২

যোগ্যতা: বাণিজ্য বিভাগে ন্যূনতম দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিংসহ ই-মেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।

পদের নাম: সাঁট-মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ৩টি

গ্রেড: ১৩

যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি। সাঁটলিপিতে প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ শব্দ ও বাংলায় ৪৫ শব্দের গতি থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দের গতি থাকতে হবে।

পদের নাম: অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদসংখ্যা: ৩টি

গ্রেড: ১৬

যোগ্যতা: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে।

পদের নাম: অফিস সহায়ক

পদসংখ্যা: ৮টি

গ্রেড: ২০

যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

বয়সসীমা: ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয়। ২ ও ৩ নম্বর ক্রমিকে উল্লিখিত পদের বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা https://mole.teletalk.com.bd এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন।

নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

/এবি/