সপ্তাহের সেরা ১৩ সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি

চাকরি ডেস্ক
চাকরি ডেস্ক
সপ্তাহের সেরা ১৩ সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি
সরকারি লোগো

নতুন চাকরির খোঁজে থাকা প্রার্থীদের জন্য প্রতি সপ্তাহেই প্রকাশিত হচ্ছে বিভিন্ন সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। মন্ত্রণালয়, অধিদপ্তর ও সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি এসেছে। সরকারি চাকরির খবর ২০২৬ খুঁজছেন যারা, তাদের জন্য এক জায়গায় তুলে ধরা হলো সর্বশেষ প্রকাশিত উল্লেখযোগ্য ১১টি নিয়োগ বিজ্ঞপ্তি। আবেদন করার আগে জেনে নিন পদের সংখ্যা, প্রয়োজনীয় যোগ্যতা, বয়সসীমা, বেতন ও আবেদনের শেষ তারিখ।

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে চাকরি

নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে (বিএআরআই)। প্রতিষ্ঠানটিতে ৩৪ ক্যটাগরির পদে মোট ২৮৭ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন শুরু হবে ২১ সেপ্টেম্বর- চলবে ১১ অক্টোবর ২০২৬ পর্যন্ত। বিস্তারিত জানুন এখানে

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষে চাকরি

নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটিতে ৯ থেকে ১৫তম গ্রেডে মোট ৯ জন কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেওয়া হবে। আবেদন ২০ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে শুরু হয়ে চলবে ২২ অক্টোবর ২০২৬, বিকেল ৪টা পর্যন্ত।বিস্তারিত জানুন এখানে

নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীনে চাকরির সুযোগ

নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীন প্রকল্প পরিচালকের কার্যালয়। প্রতিষ্ঠানটিতে 'হিসাবরক্ষক' পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। আবেদন চলবে আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৪টা পর্যন্ত।বিস্তারিত জানুন এখানে

বাংলাদেশ ব্যাংকে চুক্তিভিত্তিক চাকরি

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। দেশের কেন্দ্রীয় এই ব্যাংকটি প্রধান অর্থনীতিবিদ পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১১ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন।বিস্তারিত জানুন এখানে

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষে চাকরি, কর্মকর্তা-কর্মচারী নিয়োগ

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটিতে রাজস্ব খাতভুক্ত ৬ থেকে ১১তম গ্রেডের ৯ পদে মোট ১৯ কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেওয়া হবে। আবেদন চলবে ১৯ অক্টোবর ২০২৬, রাত ১২টা পর্যন্ত।বিস্তারিত জানুন এখানে

জাতীয় বিশ্ববিদ্যালয়ে চাকরি, বড় নিয়োগ বিজ্ঞপ্তি

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠানটিতে ২৩টি স্থায়ী শূন্য পদে মোট ৩৭ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন করা যাবে আগামী ১৫ অক্টোবর বিকেল ৪টা পর্যন্ত।বিস্তারিত জানুন এখানে

চাকরি দেবে ঢাকার কর অঞ্চল-১৬, নতুন নিয়োগ বিজ্ঞপ্তি

নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে কর অঞ্চল-১৬, ঢাকা। ছয়টি পদে মোট ৩৯ জনকে সরাসরি কোটায় অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। আবেদন গ্রহণ চলবে ১৯ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে ১০ অক্টোবর ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত।বিস্তারিত জানুন এখানে

বাংলাদেশ পুলিশে চাকরি, এইচএসসি পাসে নিয়োগ

নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ পুলিশ। ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, মাদারীপুরে ডাটা এন্ট্রি অপারেটর পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। পদটিতে শুধুমাত্র মাদারীপুর জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে আগামী ১৪ অক্টোবর ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত । বিস্তারিত জানুন এখানে

প্রাণিসম্পদ অধিদপ্তরে চাকরি, বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাণিসম্পদ অধিদপ্তর। প্রতিষ্ঠানটিতে রাজস্বখাতভুক্ত দুই ক্যাটাগরির পদে মোট ৫৩৮ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন গ্রহণ ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে চলবে আগামী ০৬ অক্টোবর পর্যন্ত। বিস্তারিত জানুন এখানে

বিজিবিতে চাকরির সুযোগ, এইচএসসি পাসে সিপাহী নিয়োগ

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বাহিনীটি ১০৬তম ব্যাচে সিপাহী (জিডি) পদে পুরুষ ও নারী নিয়োগ দেওয়া হবে। ১৫ সেপ্টেম্বর থেকে আবেদন শুরু হয়ে চলবে আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত। বিস্তারিত জানুন এখানে

টেলিটকে চাকরি, নতুন নিয়োগ বিজ্ঞপ্তি

নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাষ্ট্রীয় মালিকানাধীন মোবাইল নেটওয়ার্ক অপারেটর টেলিটক বাংলাদেশ লিমিটেড। প্রতিষ্ঠানটিতে দুই পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আবেদন চলবে ১ অক্টোবর বিকেল ৫টা পর্যন্ত। বিস্তারিত জানুন এখানে

বাংলাদেশ রেলওয়েতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন শুরু

নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ রেলওয়ে। প্রতিষ্ঠানটিতে মহাপরিচালকের কার্যালয়ের অধীনে লোকবল নিয়োগ দেওয়া হবে। আবেদন ৮ সেপ্টেম্বর শুরু হয়েছে—চলবে ৪ অক্টোবর ২০২৬ পর্যন্ত। বিস্তারিত জানুন এখানে

/এবি/