ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৫৯৫

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৫৯৫
সিজেডএন ডেস্ক

গত সপ্তাহে ভেনেজুয়েলায় আঘাত হানা জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২ হাজার ৫৯৫ জনে পৌঁছেছে। এছাড়া আহত হয়েছে আরও অন্তত ১২ হাজার ৪০০ জন।
বৃহস্পতিবার (২ জুলাই) দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ এ তথ্য জানিয়েছেন। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘কঠোর যাচাই-বাছাইয়ের পর আমরা নিহতের সংখ্যা প্রকাশ করছি।’
রদ্রিগেজ জানান, সর্বশেষ হতাহতের খবর প্রকাশের আগে প্রতিটি তথ্য বিস্তারিতভাবে যাচাই করা হয়েছে। এমনকি প্রথমে মৃত হিসেবে তালিকাভুক্ত পাঁচজনকে পরে জীবিত অবস্থায় পাওয়া যায়। ভর্তুকিযুক্ত জ্বালানি ব্যবস্থায় ব্যবহৃত আঙুলের ছাপভিত্তিক পরিচয় যাচাইয়ের মাধ্যমে তাদের পরিচয় নিশ্চিত করা হয়।
এর আগে বুধবার (২৪ জুন) স্থানীয় সময় সন্ধ্যায় ভেনেজুয়েলায় দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, প্রথম আঘাত হানা ভূমিকম্পটির মাত্রা ছিল ৭.২। এর কেন্দ্র ছিল ইয়ারাকুয়ি অঙ্গরাজ্যের সান ফেলিপে। এর ৩৯ সেকেন্ড পর আরও শক্তিশালী একটি ভূমিকম্প হয়, যার মাত্রা ছিল ৭.৫। দ্বিতীয় ভূমিকম্পটির কেন্দ্র ভেনেজুয়েলার ইউমারে শহর থেকে প্রায় ২৩ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত। এটি ছিল গত ১২৫ বছরেরও বেশি সময়ের মধ্যে ভেনেজুয়েলার সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। ভূমিকম্পে প্রায় ৫৮ হাজার ৮৭০টি ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।
রদ্রিগেজ জানান, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনর্গঠনের জন্য অর্থ সংগ্রহে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে আলোচনা করছে তার সরকার।
এছাড়া বিশ্বব্যাংক ও আন্তঃআমেরিকান উন্নয়ন ব্যাংকের (আইডিবি) সঙ্গেও আলোচনা চলছে। সংস্থা দুটি অনুদান ও ঋণ সহায়তার প্রস্তাব দিয়েছে।
সরকারি হিসাবে, ভূমিকম্পে অন্তত ৮৫৫টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। পুনর্গঠন কার্যক্রমের জন্য সরকার প্রাথমিকভাবে ২০ কোটি মার্কিন ডলার বরাদ্দ দিয়েছে।
সরকারি হিসাবে, ভূমিকম্পে অন্তত ৮৫৫টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। পুনর্গঠন কার্যক্রমের জন্য সরকার প্রাথমিকভাবে ২০ কোটি মার্কিন ডলার বরাদ্দ দিয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক অনুদান গ্রহণের জন্য লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের উন্নয়ন ব্যাংক (সিএএফ)-এ একটি বিশেষ তহবিল হিসাব খোলা হয়েছে।
ক্ষতিগ্রস্ত ভবনের অবস্থা মূল্যায়ন এবং অবকাঠামো পুনরুদ্ধারে সহায়তা করতে ইসরায়েলি বিশেষজ্ঞদের একটি দল ভেনেজুয়েলায় পৌঁছেছে বলে জানিয়েছেন রদ্রিগেজ।
জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রাথমিক মূল্যায়ন অনুযায়ী, ভূমিকম্পে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৬৭০ কোটি মার্কিন ডলার।
সরকারি তথ্য অনুযায়ী, প্রায় ১২ হাজার ৮০০ মানুষ তাদের ঘরবাড়ি হারিয়েছেন। অন্যদিকে জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) জানিয়েছে, ভূমিকম্পের কারণে প্রায় ১৬ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
এদিকে জীবিতদের খোঁজে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে দেশি-বিদেশি সংস্থা। ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত শহর লা গুয়াইরার অধিকাংশ ধসে পড়া ভবনে ‘ডি (ডিসিস্ট)’ চিহ্ন দিয়ে রাখা হয়েছে। এর অর্থ, সেখানে তল্লাশি চালিয়ে জীবিত কাউকে পাওয়া যায়নি।
সাধারণত এই ধরনের দুর্যোগের পর পরবর্তী তিন দিনই জীবিতদের খুঁজে বের করার জন্য সবচেয়ে উপযুক্ত সময়। মানুষ পানি ছাড়া তিন দিনই বাঁচতে পারে। কিন্তু ছয় দিন পর গত মঙ্গলবার ধ্বংসস্তূপ থেকে ৩ বছরের এক শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। এটাকে অলৌকিক ঘটনা বলে উল্লেখ করেছেন সংশ্লিষ্টরা।
সূত্র: আনাদোলু, সিএনএন, আল জাজিরা, বিবিসি

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২২৯৫, খাদ্যের জন্য হাহাকার
ভেনেজুয়েলার বিধ্বস্ত রাস্তায় লাশের গন্ধ
ধ্বংসস্তূপে অলৌকিকভাবে বেঁচে ছিলো শিশু, ৬ দিন পর উদ্ধার