হাসপাতালে চিকিৎসা শেষে আবারও কারাগারে ইমরান খান

সিটিজেন জার্নাল ডেস্ক

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে মঙ্গলবার (১০ নভেম্বর) গভীর রাতে চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসা ও চোখের পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে আবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে নেওয়া হয়েছে।
পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসের (পিআইএমএস) একজন কর্মকর্তা বুধবার (১১ নভেম্বর) সকালে জানান, জেলে থাকা ইমরান খানের উচ্চ রক্তচাপজনিত কিছু সমস্যা দেখা দিয়েছিল। খবর পেয়েই মঙ্গলবার রাতে তাকে হাসপাতালে নিয়ে আসা হয় এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়। সেখানে তার চোখের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় পরীক্ষাও করা হয়। চিকিৎসা শেষে আবারও তাকে জেলে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
গত কিছুদিন ধরেই ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছেন তার আইনজীবীরা। তারা জানান, ৭৪ বছর বয়সী এ সাবেক প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থার বেশ অবনতি ঘটেছে এবং তিনি তার ডান চোখের দৃষ্টিশক্তি উল্লেখযোগ্যভাবে হারিয়েছেন। এর আগে আগস্টে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও অল্প সময়ের মধ্যেই ফেরানো হয়েছিল।
এদিকে ইমরানের আইনজীবীদের আবেদনে সাড়া দিয়ে পাকিস্তানি একটি আদালত কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে, যেন তার আইনি দল ইমরান খান ও তার স্ত্রীর সঙ্গে দেখা করার সুযোগ পায়।
অন্যদিকে ইমরান খানের পাশাপাশি তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) উপ-সভাপতি শাহ মেহমুদ কোরেশিকেও মঙ্গলবার লাহোরের একটি কারাগার থেকে শহরের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তিনি এখনও চিকিৎসাধীন রয়েছেন।
উল্লেখ্য, ২০২২ সালে অনাস্থা ভোটে ক্ষমতা হারানোর পর থেকে ইমরান খানের বিরুদ্ধে একের পর এক দুর্নীতির মামলা দেওয়া হয়। গত তিন বছরেরও বেশি সময় ধরে তিনি কারাবন্দী আছেন।
সূত্র: রয়টার্স

যুক্তরাজ্যে শিক্ষার্থীদের ব্যাগেও রাখা যাবে না মোবাইল ফোন