মার্কিন সারফেস ড্রোন দখলে ইরানের পরিকল্পনা ব্যর্থ

সিজেডএন ডেস্ক

মধ্যপ্রাচ্যের জলসীমায় মার্কিন একটি চালকবিহীন সারফেস ড্রোন বা সমুদ্রপৃষ্ঠে চলাচলকারী নৌযান দখলের চেষ্টা চালিয়েছিল ইরান। তবে মার্কিন সামরিক বাহিনীর তাৎক্ষণিক পদক্ষেপে সেই পরিকল্পনা ব্যর্থ হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আল আরাবিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।
সেন্টকমের ক্যাপ্টেন টিম হকিন্স জানান, সম্প্রতি ইরানের কয়েকটি ছোট নৌযান একটি মার্কিন চালকবিহীন সারফেস ভেসেল দখলের চেষ্টা করেছিল। তবে মার্কিন বাহিনীর পদক্ষেপের মুখে তারা ব্যর্থ হয়। তিনি স্পষ্ট করেন, আলোচিত সারফেস ড্রোনটি এখনো সম্পূর্ণভাবে যুক্তরাষ্ট্রের অপারেশনাল নিয়ন্ত্রণে রয়েছে।
এর বিপরীতে, সোমবার (১৪ সেপ্টেম্বর) ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের পক্ষ থেকে দাবি করা হয় যে মার্কিন বাহিনী দুটি মাছ ধরার নৌকায় হামলা চালিয়েছে।
এর আগেও ইরান কর্তৃক একটি মার্কিন আন্ডারওয়াটার ড্রোন আটকের ঘটনা বেশ আলোচনার জন্ম দিয়েছিল। ড্রোনটির নির্মাতা প্রতিষ্ঠান অ্যান্ডুরিল ও পেন্টাগন পরবর্তীতে বিষয়টি নিশ্চিতও করেছিল। অ্যান্ডুরিলের প্রতিষ্ঠাতা জানান, আটক করা ‘ডাইভ-এলডি’ ড্রোনটি কয়েক মাস ধরে মধ্যপ্রাচ্যের পানিসীমায় পরিচালিত হচ্ছিল। তবে ক্যাপ্টেন টিম হকিন্সের দাবি ছিল, ড্রোনটি মূলত একটি পুরোনো ও ত্রুটিপূর্ণ মডেল ছিল, যাতে কোনো ধরনের সংবেদনশীল তথ্য সংগ্রহের সক্ষমতা, গোপনীয়তা শোনার প্রযুক্তি বা রাডার সরঞ্জাম ছিল না।
সূত্র: আল আরাবিয়া