শিরোনাম

মধ্যপ্রাচ্যে উত্তেজনার মাঝে খুলে দেওয়া হলো গাজার রাফাহ ক্রসিং

সিটিজেন ডেস্ক
মধ্যপ্রাচ্যে উত্তেজনার মাঝে খুলে দেওয়া হলো গাজার রাফাহ ক্রসিং
রাফাহ ক্রসিং। ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ত্রিমুখী সংঘাতের মধ্যেই দক্ষিণ গাজার রাফাহ সীমান্ত ক্রসিংটি পুনরায় খুলে দেওয়া হয়েছে। ইরানের ওপর বিমান হামলা চালানোর পর নিরাপত্তার কারণ দেখিয়ে সীমান্ত পারাপার বন্ধ করে দিয়েছিল ইসরায়েলি কর্তৃপক্ষ। ফিলিস্তিনি সংবাদ সংস্থা ‘ওয়াফা’ এ তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে জানানো হয়, গত ১ মার্চ ইসরায়েলের অধিকৃত অঞ্চলের সরকারি কার্যক্রমের সমন্বয়কারী এক বিবৃতিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাফাহসহ গাজা উপত্যকায় প্রবেশের সব পথ বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল।

ইরানের ওপর হামলার একদিন পরই গৃহীত নিরাপত্তা ব্যবস্থার কারণে কয়েকদিন সীমান্তটি সম্পূর্ণ অচল থাকে। তবে দীর্ঘ অনিশ্চয়তার পর মানবিক সহায়তার স্বার্থে ক্রসিংটি পুনরায় সচল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, যুদ্ধবিধ্বস্ত গাজাবাসীর জন্য রাফাহ ক্রসিংটি প্রয়োজনীয় খাদ্য ও মানবিক সহায়তা সরবরাহ এবং গুরুতর অসুস্থ রোগীদের উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে স্থানান্তরের ক্ষেত্রে একমাত্র ভরসা। সীমান্তটি পুনরায় চালু হওয়ায় অবরুদ্ধ গাজা উপত্যকায় ত্রাণ কার্যক্রম গতিশীল হবে এবং মুমূর্ষু রোগীদের চিকিৎসায় স্বস্তি ফিরবে বলে আশা করা হচ্ছে।

সূত্র: আল জাজিরা

/এমএকে/