শিরোনাম

ইসরায়েলি সেনাদের ওপর হামলা চালিয়েছে হিজবুল্লাহ

সিটিজেন ডেস্ক
ইসরায়েলি সেনাদের ওপর হামলা চালিয়েছে হিজবুল্লাহ
লেবাননে স্থল অভিযানে ইসরায়েলি বাহিনী। ছবি: সংগৃহীত

লেবাননে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হামলা চালিয়েছে হিজবুল্লাহ। ইরান-সমর্থিত এই সশস্ত্র গোষ্ঠী জানিয়েছে, শুক্রবার সকালে তারা দক্ষিণ লেবাননে ইসরায়েলি সৈন্যদের ওপর নতুন করে হামলা চালিয়েছে। ভোর প্রায় ৬টার কিছু আগে ওয়াতা আল-খিয়াম এলাকায় রকেট হামলা চালিয়ে তারা সেনাদের লক্ষ্যবস্তু করেছে।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধবিরতির পরও ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। এতে পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে এবং পাকিস্তানে চলমান ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা কিছুটা অনিশ্চয়তার মধ্যে পড়েছে।

উভয় পক্ষই দাবি করছে, লেবাননের এই সংঘাতকে যুদ্ধবিরতির আওতায় আনা প্রয়োজন।

সূত্র: সিএনএন

/জেএইচ/