ইরানের ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়ামের হদিস নেই, আইএইএর উদ্বেগ

সিটিজেন জার্নাল ডেস্ক

ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি থেকে কোনো উপাদান গোপনে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে কি না, তা নিশ্চিত হতে পারছে না জাতিসংঘের পারমাণবিক নজরদারি সংস্থা। তেহরানের অসহযোগিতার কারণেই এমন অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) এক গোপনীয় প্রতিবেদনে উঠে এসেছে। শুক্রবার (১৩ নভেম্বর) গণমাধ্যমের হাতে আসা প্রতিবেদনে ইরানের পারমাণবিক কর্মকাণ্ড নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ঘোষিত পারমাণবিক উপাদানের কোনো অপব্যবহার হয়নি এমন সিদ্ধান্তে পৌঁছানো আইএইএ-র পক্ষে সম্ভব হচ্ছে না। বিশেষ করে ইসফাহানে অবস্থিত একটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নিয়ে সংস্থাটি উদ্বিগ্ন। গত বছর ইরান এ কেন্দ্রটির কথা জানালেও আজ অবধি পরিদর্শকদের সেখানে ঢুকতে দেয়নি। এর আগে ২০২৫ সালের জুনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ১২ দিনের টানা বোমাবর্ষণে ইরানের মূল ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রগুলো ধ্বংস বা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। সেই হামলার পর থেকে ক্ষতিগ্রস্ত কোনো স্থাপনাতেই আইএইএ পরিদর্শকদের ঢুকতে দেয়নি তেহরান।
২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুদ্ধেও ইরানের বেশ কিছু পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিস্থিতি যাচাইয়ে সেখানে প্রবেশের জন্য বারবার আহ্বান জানিয়ে আসছে আইএইএ। সংস্থাটির মতে, আর কোনো বিলম্ব না করে ইরানে যাচাই-বাছাই কার্যক্রম পরিচালনা করা এখন অত্যন্ত জরুরি।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আইএইএ মহাপরিচালক ইরানকে এমন প্রযুক্তিগত ও পর্যায়ক্রমিক পদক্ষেপ বিবেচনা করতে উৎসাহিত করেছেন, যার মাধ্যমে সংস্থার পরিদর্শকদের ইরানে ফেরার সুযোগ তৈরি হবে। পারমাণবিক স্থাপনায় সামরিক হামলার কারণে এক নজিরবিহীন পরিস্থিতি তৈরি হয়েছে বলে আইএইএ স্বীকার করলেও, তেহরানের সহযোগিতার অভাবকে উদ্বেগ হিসেবে দেখছে সংস্থাটি।
পারমাণবিক তথ্য দেওয়ার বাধ্যবাধকতা না মানায় সেপ্টেম্বরে আইএইএ বোর্ড ইরানকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাঠায়। গত ২০ বছরের মধ্যে এ প্রথম এমন পদক্ষেপ নেওয়া হলো। ২০২৫ সালের জুনের হামলার আগে আইএইএ-র হিসাবে ইরানের কাছে ৬০ শতাংশ মাত্রায় সমৃদ্ধ প্রায় ৪৪০ কেজি ইউরেনিয়াম ছিল। ২০১৫ সালের চুক্তিতে এ মাত্রা ৩ দশমিক ৬৭ শতাংশে সীমাবদ্ধ রাখার কথা থাকলেও, ইরানের মজুতকৃত ইউরেনিয়াম পারমাণবিক বোমা তৈরির উপযোগী ৯০ শতাংশের একদম কাছাকাছি পৌঁছে গিয়েছিল।
গত বছরের জুনের পর থেকেই ইরানের এ উচ্চমাত্রার ইউরেনিয়াম মজুত নিয়ে অনেক জল ঘোলা হয়েছে। তেহরান বরাবরই পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ অস্বীকার করে আসছে। তবে বিশেষজ্ঞদের মতে, এত উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের কোনো শান্তিপূর্ণ ব্যবহার নেই।
প্রতিবেদনে সাম্প্রতিক সপ্তাহগুলোতে তেহরান ও আইএইএ-র মধ্যে হওয়া চিঠি চালাচালির বিষয়টিও উঠে এসেছে। গত সপ্তাহে মার্কিন সামরিক বাহিনী ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলে ২০ মিলিয়ন ডলার পুরস্কারের ঘোষণা দেয়। এর তীব্র নিন্দা জানিয়ে বুধবার (১১ নভেম্বর) আইএইএ ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদকেও এর প্রতিবাদ জানানোর আহ্বান জানায় ইরান। তেহরানের পক্ষ থেকে বিষয়টি আইএইএ-কে জানানোর পর বৃহস্পতিবার (১২ নভেম্বর) এক ফিরতি চিঠিতে সংস্থাটি ইরানকে আশ্বস্ত করেছে, তারা তথ্যের সকল গোপনীয়তা রক্ষা করবে।
সূত্র: টাইমস অব ইসরায়েল

মার্কিন এমকিউ-১ ড্রোন ভূপাতিতের দাবি ইরানের