মার্কিন এমকিউ-১ ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

সিটিজেন জার্নাল ডেস্ক

ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের সিরিক কাউন্টির কুহেস্তাক এলাকায় দেশটির নৌবাহিনী একটি মার্কিন এমকিউ-১ ড্রোন ধ্বংস করেছে।
ইরানের সেনাবাহিনীর জনসংযোগ বিভাগের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সেনাবাহিনীর প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, কয়েক ঘণ্টা আগে ইরানের নৌবাহিনীর একটি নতুন বিমান প্রতিরক্ষা ব্যবস্থার গুলিতে মার্কিন মালিকানাধীন একটি এমকিউ-১ ড্রোন ভূপাতিত ও ধ্বংস করা হয়েছে। একইসঙ্গে দেশের ভূখণ্ডগত অখণ্ডতা, সামুদ্রিক সীমান্ত এবং জাতীয় স্বার্থ রক্ষায় যেকোনো প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সেনাবাহিনী প্রস্তুত রয়েছে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
ওয়াশিংটন ও তেহরানের মধ্যে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটেই এ ড্রোন ভূপাতিত করার ঘটনা ঘটল। মূলত ৮ জুলাই হরমুজ প্রণালিতে একটি বাণিজ্যিক জাহাজে হামলার জবাবে ইরানের ভূখণ্ডে মার্কিন বাহিনীর দফায় দফায় হামলার পর থেকেই পরিস্থিতি চরম আকার ধারণ করে। দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হওয়ার পর ইরানের বিরুদ্ধে ওয়াশিংটনের সেটিই ছিল প্রথম সরাসরি সামরিক পদক্ষেপ।
এমকিউ-১ ড্রোন ভূপাতিতের বিষয়ে তাৎক্ষণিকভাবে ওয়াশিংটনের কোনো প্রতিক্রিয়া জানা যায়নি।
সূত্র: মিডল ইস্ট আই

মার্কিন আগ্রাসনের জবাব হবে ‘বিধ্বংসী এবং যন্ত্রণাদায়ক’: আইআরজিসি