২০২৭ সালের শেষ নাগাদ ব্যারেলপ্রতি ৭০ ডলারে নামতে পারে তেলের দাম

সিটিজেন জার্নাল ডেস্ক

ওপেক-বহির্ভূত দেশগুলোর উৎপাদন বৃদ্ধি এবং চীনের বাজারে চাহিদা কমে যাওয়ায় বিশ্বজুড়ে জ্বালানি তেলের বাজারে উদ্বৃত্ত তৈরি হচ্ছে। এর প্রভাবে ২০২৭ সালের শেষ নাগাদ বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি প্রায় ৭০ ডলারে স্থির হতে পারে। তবে স্বল্প মেয়াদে তেল পরিশোধনকারী প্রতিষ্ঠানগুলোর মুনাফা বেশি থাকার সম্ভাবনা রয়েছে। জেএম ফিনান্সিয়ালের এক প্রতিবেদনের বরাতে এ তথ্য জানানো হয়েছে।
এফজিই নেক্সান্টের মধ্যপ্রাচ্য ও এশিয়া বিষয়ক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইমান নাসেরির সঙ্গে এক বিশেষজ্ঞ বৈঠকের ওপর ভিত্তি করে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। এতে বলা হয়, বাজারের সরবরাহ ও চাহিদার ভারসাম্য ফেরার আগে স্বল্প মেয়াদে ব্রেন্ট ক্রুডের দাম কিছুটা চড়া ও অস্থির থাকতে পারে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ওপেক বহির্ভূত দেশগুলোর সরবরাহ বৃদ্ধি এবং চীনের তেলের চাহিদা হ্রাসের ফলে বিশ্বব্যাপী তেলের চাহিদা ও সরবরাহের ভারসাম্য উদ্বৃত্তে পরিণত হবে বলে আশা করা হচ্ছে। তেলের দাম ব্যারেলপ্রতি ৭০ ডলারের নিচে নামলেও চীনের তেল কেনার গতি ধীর থাকবে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রও আপাতত তাদের কৌশলগত পেট্রোলিয়াম রিজার্ভ বা মজুত বাড়ানোর পথে হাঁটছে না। ফলে নতুন করে মজুত গড়ার কারণে তেলের দাম বাড়ার সুযোগ বেশ সীমিত।
এদিকে নিকট ভবিষ্যতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কোনো চুক্তির সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে ক্রমবর্ধমান অর্থনৈতিক চাপের মুখে ২০২৭ সালের মাঝামাঝি সময়ে বিষয়টির একটি সমাধান হতে পারে বলে প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে। নাসেরির মতে, দুই দেশের কোনো একটিতে শাসনব্যবস্থার পরিবর্তন না এলে চুক্তি হওয়া কঠিন। তিনি জানান, প্রবল অর্থনৈতিক চাপের মধ্যেও ইরানে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) শক্তিশালী নিয়ন্ত্রণ বজায় রয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ঝুঁকি নিতে আগ্রহী জাহাজ চলাচল, ইরাকি ও নির্দিষ্ট কিছু চীনা কার্গোর ছাড় এবং নিরাপদ যাতায়াতের জন্য উপসাগরীয় দেশগুলোর ট্রানজিট ফি দেওয়ার ফলে হরমুজ প্রণালি ও লোহিত সাগর দিয়ে তেল সরবরাহ যুদ্ধ-পূর্ববর্তী অবস্থার প্রায় ৯০ শতাংশে ফিরে এসেছে।ডিজেল সরবরাহের সীমাবদ্ধতার কারণে তেল পরিশোধন মার্জিন ও পণ্যের ক্র্যাক বেশ কিছুদিন শক্তিশালী থাকবে। প্রতিবেদনে বলা হয়েছে, স্বল্পমেয়াদে পরিশোধন মার্জিন এবং পণ্যের ক্র্যাক শক্তিশালী থাকবে বলে আশা করা হচ্ছে এবং ২০২৭ সালের শেষ নাগাদ তা ক্রমান্বয়ে স্বাভাবিক হয়ে আসবে। এছাড়া মধ্যপ্রাচ্য, রাশিয়া ও চীনে কার্যক্রম কমে যাওয়ায় ফেব্রুয়ারির তুলনায় অক্টোবরে বিশ্বব্যাপী তেল শোধনাগারগুলোর উৎপাদন দৈনিক প্রায় ৫০ লাখ ব্যারেল কম ছিল।
সূত্র: এনডিটিভি

সৌদিকে ১ কোটি ৬০ লাখ ব্যারেল তেল মজুতের সুযোগ দিচ্ছে জাপান