এইচএসসির পুনর্নিরীক্ষণের ফল সোমবার

এইচএসসির পুনর্নিরীক্ষণের ফল সোমবার
নিজস্ব প্রতিবেদক

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফলাফল আগামী সোমবার (২৩ নভেম্বর) প্রকাশ করা হবে। শনিবার (২১ নভেম্বর) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু এ তথ্য জানিয়েছেন।
শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, এবার ১১টি শিক্ষা বোর্ডে ২ লাখ ৯১ হাজার ২০৯ জন শিক্ষার্থী পুনর্নিরীক্ষণের আবেদন করেছেন। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে মোট ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি খাতা যাচাই করা হয়েছে। আগামী ২৩ নভেম্বর প্রকাশ করা হবে পুনর্নিরীক্ষণ ফল।
পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু বলেন, ফল প্রকাশের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নির্ধারিত তারিখেই ফল প্রকাশ করা হবে।
প্রসঙ্গত, এবারের এইচএসসি ও সমমান পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্যে পাস করেছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। ফেল করেছেন ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন। গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন।
এ অবস্থায় গত ৩১ অক্টোবর পরীক্ষার ফল প্রকাশের পরদিন থেকেই পুনর্নিরীক্ষণ আবেদন নেওয়া শুরু হয়। ১ নভেম্বর শুরু হওয়া এ আবেদন কার্যক্রম চলে ৮ নভেম্বর দুপুর ১২টা পর্যন্ত। নির্ধারিত সময়ে ১১টি শিক্ষা বোর্ডে ২ লাখ ৯১ হাজার ২০৯ জন শিক্ষার্থী আবেদন করেন। তাদের আবেদনে মোট খাতার সংখ্যা দাঁড়ায় ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি। এসব খাতা যাচাইয়ের কাজ শেষ করে এখন ফল প্রকাশের প্রস্তুতি নিচ্ছে বোর্ডগুলো।
যেভাবে ফল দেখা যাবে
ফল প্রকাশের পর শিক্ষার্থীরা তিনটি উপায়ে পরিবর্তিত ফল জানতে পারবেন—
ওয়েবসাইটে: শিক্ষা বোর্ডের সমন্বিত পুনঃনিরীক্ষণ ওয়েবসাইটে (rescrutiny.eduboardresults.gov.bd) গিয়ে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, শিক্ষা বোর্ড ও পরীক্ষার বছর (২০২৬) দিয়ে সাবমিট করতে হবে।
পিডিএফে: নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে 'HSC Re-scrutiny Changed Result 2026' শিরোনামের পিডিএফ ডাউনলোড করে রোল নম্বর দিয়ে খুঁজলে সংশোধিত বিষয় কোড, আগের গ্রেড ও নতুন গ্রেড দেখা যাবে।
এসএমএসে: আবেদনের সময় দেওয়া মোবাইল নম্বরে, যাদের ফল পরিবর্তন হবে (ফেল থেকে পাশ বা গ্রেড বৃদ্ধি), তাদের বোর্ড থেকে স্বয়ংক্রিয়ভাবে বার্তা পাঠানো হবে।