শিরোনাম

গাজা যুদ্ধের ব্যয় ১৪২ বিলিয়ন ডলার: ইসরায়েলি সংবাদমাধ্যম

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
গাজা যুদ্ধের ব্যয় ১৪২ বিলিয়ন ডলার: ইসরায়েলি সংবাদমাধ্যম
গাজা যুদ্ধের ব্যয় সামলাতে চাপে পড়েছে ইসরায়েল

গাজায় সামরিক অভিযান কারণে অর্থনৈতিক ও সামরিক সংকটের মুখে পড়েছে ইসরায়েল। ২০২৩ সালের অক্টোবরে ৩ মাসের প্রস্তুতি নিয়ে গাজায় স্থল হামলা শুরু করেছিল দেশটির সেনাবাহিনী। এখন দীর্ঘমেয়াদি এ যুদ্ধের খেসারত দিতে গিয়ে ভেঙে পড়ছে তেল আবিবের আর্থিক ভারসাম্য।

ইসরায়েলি দৈনিক ‘হারেৎজ’-এর এক প্রতিবেদনের বরাতে সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে। গাজা যুদ্ধে এখন পর্যন্ত ইসরায়েলের মোট ব্যয় হয়েছে প্রায় ৪২০ বিলিয়ন শেকেল বা ১৪২ বিলিয়ন ডলার। এ বিপুল সামরিক খরচ সামাল দিতে গিয়ে দেশটির জাতীয় ঋণ বেড়েছে প্রায় ৪০০ বিলিয়ন শেকেল বা ১৩৫ বিলিয়ন ডলার।

হারেৎজকে দেওয়া সাক্ষাৎকারে ইসরায়েলি সেনাবাহিনীর এক সাবেক কর্মকর্তা ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরেন। তিনি জানান, সংঘাত শুরু হওয়ার আগে থেকেই নির্দিষ্ট কিছু গোলাবারুদের মজুত বেশ কম ছিল। যেগুলো একটি স্বল্পমেয়াদি যুদ্ধের জন্যও পর্যাপ্ত ছিল না। কিন্তু যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় অনেক ক্ষেত্রে প্রাথমিক পরিকল্পনার চেয়েও দ্বিগুণ পরিমাণ গোলাবারুদ ব্যবহার করতে হয়েছে।

টানা যুদ্ধের প্রভাব এখন সরাসরি পড়েছে ইসরায়েলের সরকারি অর্থব্যবস্থা ও জাতীয় অর্থনীতির ওপর। নতুন ঋণ ও বাজেট কাটছাঁট করে সামরিক খাত সচল রাখতে গিয়ে মারাত্মক চাপে পড়েছে গোটা দেশ।

সূত্র আল জাজিরা

/এমএকে/