মুক্তি পেলেন নেহা বোরা, অভিজিৎতের সন্ধান চায় সিজেপি

সিজেডএন ডেস্ক

লিবারেশনের ছাত্রসংগঠন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (এআইএসএ) সভাপতি নেহা বোরাকে মুক্তি দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এদিকে, অভিজিৎ দীপকে অজ্ঞাত জায়গায় নিয়ে যাওয়া হয়েছে বলে দাবি করেছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)।
শনিবার (১৭ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এএনআই।
দিল্লি পুলিশ জানিয়েছে, দিল্লি পুলিশ আইনের ৬৫ ধারায় আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে নেহা বোরাকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকের বিরুদ্ধে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (বিএনএসএস) ১২৬/১৭০ ধারায় ব্যবস্থা নেওয়া হয়েছে। তাকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হবে।
এদিকে, অভিজিৎ দিপকের অনুপস্থিতিতে সিজেপির নেতৃত্বের দায়িত্বে থাকা অজিঙ্কা শিন্ডে বলেন, দিপকেকে আটক করার আট ঘণ্টার বেশি পেরিয়ে গেছে। কিন্তু তিনি কোথায় আছেন, তা এখনো আমরা জানি না। তাঁকে আইনজীবী কিংবা আমাদের দলের সদস্যদের সঙ্গে কথা বলতে দেওয়া হচ্ছে না। কী কারণে তাঁকে আটক করা হয়েছে, তা-ও আমরা জানতে পারিনি।
এর আগে, শুক্রবার (১৬ অক্টোবর) দিল্লিতে ‘লেহরা দো তেরঙ্গা’ র্যালিতে যোগ দিতে যাওয়ার ঠিক কয়েক মুহূর্ত আগে নিজের বাড়ি থেকেই আটক হয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে।

শীর্ষ নেতারা আটক, কী হবে সিজেপির ‘প্ল্যান বি’ 