সরকারি বাহিনীর সঙ্গে সংঘর্ষে শীর্ষ হুথি কমান্ডার নিহত

সিজেডএন ডেস্ক

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর তাইজের হান পর্বতের কাছে সরকারি বাহিনীর সঙ্গে সংঘর্ষে আব্দুল রহমান মোহাম্মদ সুফিয়ান ওয়াজিহ আল-দিন নামের এক শীর্ষ হুথি কমান্ডার নিহত হয়েছেন। শুক্রবার (১৬ অক্টোবর) দেশটির এক সরকারি কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন।
ইয়েমেনের গণমাধ্যম মুখপাত্র ফায়াদ আল-নোমান সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, হান পর্বতের কাছে সরকারি বাহিনীর সঙ্গে গোলাগুলির সময় এ হুথি কমান্ডার নিহত হন। ফায়াদ আল-নোমান নিহত এ কমান্ডারকে একজন ব্রিগেডিয়ার জেনারেল এবং ইব প্রদেশের ধি আল-সুফালের পরিচালক হিসেবে উল্লেখ করেন। তবে সংঘর্ষটি ঠিক কখন ঘটেছে বা এর পেছনের পরিস্থিতি নিয়ে বিস্তারিত তথ্য কোনো বিবরণ দেননি তিনি।
দীর্ঘদিন ধরেই ইয়েমেনের চলমান সংঘাতে তাইজ শহরটি একটি মূল রণাঙ্গন হয়ে আছে।এলাকাটির আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরে সরকারি বাহিনী ও হুথিদের মধ্যে সংঘর্ষ চলছে। উল্লেখ্য, ২০১৪ সালে হুথিরা ইয়েমেনের রাজধানী সানা এবং আশেপাশের আরও কয়েকটি অঞ্চল দখল করে নিলে দেশে ভয়াবহ সংঘাত শুরু হয়। এর পরের বছরই আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের পাশে এসে দাঁড়ায় সৌদি নেতৃত্বাধীন যৌথ জোট, শুরু করে তাদের সামরিক অভিযান।
অবশ্য এ বিষয়ে হুথিদের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো ধরনের বক্তব্য বা মন্তব্য পাওয়া যায়নি।
সূত্র: আনাদোলু এজেন্সি

হুথিদের হামলা: সৌদিতে সামরিক সরঞ্জাম মোতায়েন ফ্রান্সের