হুথিদের হামলা: সৌদিতে সামরিক সরঞ্জাম মোতায়েন ফ্রান্সের

সিজেডএন ডেস্ক

হুথিদের হামলার মধ্যেই সৌদি আরবে সামরিক সরঞ্জাম মোতায়েন শুরু করেছে ফ্রান্স। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী পাস্কাল কনফাব্রো এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে গত মাসে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ বলেন, ইরান যুদ্ধের প্রভাব যাতে ছড়িয়ে না পড়ে তা নিয়ন্ত্রণে রাখাই তাদের মূল লক্ষ্য। তিনি জানান, লোহিত সাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্দর নগরী ইয়ানবুকে নিরাপত্তা দিতে সৈন্য ও আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানো হবে।
এক টিভি সাক্ষাৎকারে ম্যাক্রোঁ জানান, আমরা সৌদির জ্বালানি প্রতিরক্ষায় সামরিক সরঞ্জাম, অর্থাৎ সৈন্য, রাডার ব্যবস্থা এবং প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাতে যাচ্ছি। তবে ফ্রান্স সরাসরি কোনো যুদ্ধে জড়াবে না। তিনি জানান, সৌদি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমেই সিদ্ধান্তটি চূড়ান্ত করা হয়েছে।
সাম্প্রতিক সময়ের হামলাগুলো বিশ্ব জ্বালানি বাজারে নতুন অনিশ্চয়তা তৈরি করেছে। সেপ্টেম্বরে ড্রোন হামলায় পাইপলাইনটি ক্ষতিগ্রস্ত হলে এর কার্যক্রম বন্ধ হয়ে যায়। এরপর গত সপ্তাহে হুথিদের হামলায় ইয়াসরেফ তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত হয়ে বন্ধ হয়ে গেলে বিশ্বব্যাপী ডিজেল সংকট চরম আকার ধারণ করে।
সূত্র: আরব নিউজ

সৌদি আরবের নিরাপত্তায় পাশে থাকার ঘোষণা পাকিস্তানের